ভিডিও রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৫ এপ্রিল, ২০২৬, ০৮:৩৬ রাত

গাজীপুর ফ্লাইওভারে ট্রাক-মিনিবাস সংঘর্ষে নিহত ২, আহত ৫

গাজীপুর ফ্লাইওভারে ট্রাক-মিনিবাস সংঘর্ষে নিহত ২, আহত ৫

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কোনাবাড়ী ফ্লাইওভারে রড বোঝাই ট্রাকের সঙ্গে তাকওয়া পরিবহনের মিনিবাস সংঘর্ষে দুইজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন।

আজ রোববার (৫ এপ্রিল) সন্ধ্যায় কোনাবাড়ী ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টাঙ্গাইলগামী তাকওয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস কোনাবাড়ী ফ্লাইওভারের ওপর দিয়ে যাওয়ার সময় রড বোঝাই একটি দ্রুতগতির ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে দ্রুত আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠান। তাদের মধ্যে গুরুতর আহত অপর একজন হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। নিহত দুইজনের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় আরও পাঁচজন যাত্রীর মধ্যে দুজনকে কোনাবাড়ি পপুলার হাসপাতালে এবং তিনজনকে কোনাবাড়ি সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেন।

আরও পড়ুন

এ ব্যাপারে কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক আব্দুল হামিদ জানান, ট্রাক ও মিনিবাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন এবং কয়েকজন আহত হয়েছেন। নিহতদের পরিচয় শনাক্তের জন্য কাজ চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুর ফ্লাইওভারে ট্রাক-মিনিবাস সংঘর্ষে নিহত ২, আহত ৫

সিরাজগঞ্জে ৮ বছরেও চালু হয়নি ১১ কোটি টাকার ট্রমা সেন্টার

নির্বাচনের ভালো মন্দ নির্ভর করে প্রিজাইডিং অফিসারের উপর : বগুড়ায় নির্বাচন কমিশনার

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

মৃত্যুর আগেও মানুষ মুখে পানি দেওয়ার সুযোগ দেয়, আপনি তাও দেন না: স্পিকারকে এমপি মনিরুল

লক্ষ্মীপুরের বৈষম্যবিরোধী-পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ, ওসিসহ আহত ২০