ভিডিও রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৫ এপ্রিল, ২০২৬, ০৮:০৬ রাত

মৃত্যুর আগেও মানুষ মুখে পানি দেওয়ার সুযোগ দেয়, আপনি তাও দেন না: স্পিকারকে এমপি মনিরুল

জাতীয় সংসদ অধিবেশনে এমপি মনিরুল

মৃত্যুর আগেও মানুষ মুখে পানি দেওয়ার সুযোগ দেয়, আপনি তাও দেন না!—স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের  উদ্দেশ্যে এমন মন্তব্য করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। 

 

রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেন তিনি। সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রীকে প্রশ্ন করার ফ্লোর পেয়ে মনিরুল হক বক্তব্য শুরু করলে স্পিকার সংক্ষিপ্ত প্রশ্ন করার কথা মনে করিয়ে দেন। এ সময় এমপি মনিরুল মজা করে বলেন, স্পিকার খুব নির্দয় মানুষ। কখন মাইক অফ করে দেন বলা যায় না। 

স্পিকারের উদ্দেশে তিনি আরও বলেন, জীবনে কখনও এত ভয় পাইনি যতটা আপনার সামনে দাঁড়াতে ভয় পাই। তার এমন মন্তব্যের পর সংসদ অধিবেশনে হাস্যরসের সৃষ্টি হয়। 

আরও পড়ুন

রোববার বিকেল ৩টা ৩৩ মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন পুনরায় শুরু হয়। তার আগে পবিত্র কুরআন তেলাওয়াত করা হয়। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৃত্যুর আগেও মানুষ মুখে পানি দেওয়ার সুযোগ দেয়, আপনি তাও দেন না: স্পিকারকে এমপি মনিরুল

লক্ষ্মীপুরের বৈষম্যবিরোধী-পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ, ওসিসহ আহত ২০

রাজশাহীতে নারী সাংবাদিকদের নির্বাচন রিপোর্টিং প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে চীনকে পেছনে ফেলল বাংলাদেশ

কুমিল্লার চৌদ্দগ্রামে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ

নেত্রকোনার আটপাড়ায় হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু, পাবে ১৭ হাজার শিশু