ভিডিও রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৫ এপ্রিল, ২০২৬, ০৮:২৫ রাত

সিরাজগঞ্জে ৮ বছরেও চালু হয়নি ১১ কোটি টাকার ট্রমা সেন্টার

সিরাজগঞ্জে ৮ বছরেও চালু হয়নি ১১ কোটি টাকার ট্রমা সেন্টার

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সড়ক দুর্ঘটনায় আহতদের জরুরি সেবা নিশ্চিতে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ীতে নির্মাণ করা হয়েছে ট্রমা সেন্টার। অথচ দীর্ঘ ৮ বছরেও এটি চালু হয়নি। ফলে দিনের পর দিন চিকিৎসা বঞ্চিত হচ্ছেন রোগীরা। ব্যবহার না থাকায় ট্রমা সেন্টারের অবকাঠামো নষ্ট হওয়ার পাশাপাশি ভবনের মালামাল চুরি হচ্ছে। কিছু ভবন খালি পড়ে থাকায় মাদকের আসর বসাচ্ছে মাদকসেবীরা।

সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা যায়, প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে ২০২১ সালে এটির নির্মাণকাজ শেষ হয়। তবে স্বাস্থ্য প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে নির্মিত জনবল ও প্রয়োজনীয় মেডিসিনের অভাবে সেন্টারটি চালু করা যায়নি। এই সেন্টারে ডাক্তার, নার্স ও স্টাফদের জন্য ডরমিটরি বিল্ডিং, আধুনিকমানের অপারেশন থিয়েটার রুমসহ দুর্ঘটনায় আহত রোগীদের সর্বাধুনিক চিকিৎসার উপযোগী স্থাপনা রয়েছে।

নির্মাণকাজ শেষে স্বাস্থ্য প্রকৌশল বিভাগ স্থাপনাটি সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের কাছে হস্তান্তর করেছে অনেক আগেই। অথচ নানা কারণে সেবাদান চালু করা যায়নি আজও। ট্রমা সেন্টারের নৈশ প্রহরী আমিরুল বলেন, ২০২৫ সালের ২৬ ফেব্রুয়ারি রাতে তাকে কয়েকজন দুর্বৃত্ত হাত-পা ও চোখ বেঁধে প্রতিষ্ঠানের তালা ভেঙে ট্রান্সফরমারের তামা নিয়ে যায়।

আরও পড়ুন

এর ঠিক এক মাস পর আবারও চুরি করতে আসলে একজনকে ধরে উর্দ্ধতন কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়, পরে পুলিশ এসে নিয়ে যায়। এ ঘটনার তিনদিন পর ওই ব্যক্তি তাকে ও তার ছেলেকে হত্যার হুমকি দেয়। বর্তমানে অনেক আতঙ্কে থাকেন তিনি।

সিরাজগঞ্জ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জানান, ভবন নির্মাণ শেষে প্রায় পাঁচ বছর আগেই স্বাস্থ্য বিভাগকে বুঝিয়ে দেয়া হয়েছে। কিন্তু ট্রমা সেন্টারটি চালু না হওয়ায় ভবন অবকাঠামো নষ্ট হচ্ছে, ভবনের মালামাল চুরি হচ্ছে বলে শুনেছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে ৮ বছরেও চালু হয়নি ১১ কোটি টাকার ট্রমা সেন্টার

নির্বাচনের ভালো মন্দ নির্ভর করে প্রিজাইডিং অফিসারের উপর : বগুড়ায় নির্বাচন কমিশনার

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

মৃত্যুর আগেও মানুষ মুখে পানি দেওয়ার সুযোগ দেয়, আপনি তাও দেন না: স্পিকারকে এমপি মনিরুল

লক্ষ্মীপুরের বৈষম্যবিরোধী-পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ, ওসিসহ আহত ২০

রাজশাহীতে নারী সাংবাদিকদের নির্বাচন রিপোর্টিং প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি