ভিডিও বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০২ এপ্রিল, ২০২৬, ০৯:৫৪ রাত

‘আপনারা কাদা ছোঁড়াছুড়ি করবেন না’ -অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস এক পোস্টের মাধ্যমে ভক্তদের বিশেষ অনুরোধ জানিয়েছেন। নিজের দীর্ঘ ক্যারিয়ারে ভক্তদের নিরবচ্ছিন্ন সমর্থনের কথা স্মরণ করে তিনি তাদের আভিজাত্য বজায় রাখার আহ্বান জানান। একইসঙ্গে কারও সঙ্গে অহেতুক তর্কে বা কাদা ছোঁড়াছুড়িতে না জড়াতে ভক্তদের প্রতি বিশেষভাবে অনুরোধ করেন এই অভিনেত্রী।

নিজের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় অপু জানান, তার ভক্তরা তাদের শিক্ষা, রুচি এবং মার্জিত আচরণের জন্য অনন্য। অপু বিশ্বাস লেখেন, আজ এই দীর্ঘ পথ চলায় আপনারা যেভাবে আমার ছায়া হয়ে পাশে আছেন, তার জন্য আমি চিরঋণী। আপনারা আমাকে শুধু একজন শিল্পী হিসেবে নয়, আপনাদের পরিবারের একজন সদস্য হিসেবে ভালোবেসেছেন। আর এই ভালোবাসার পেছনের প্রধান কারণ হলো আমার কাজ। আপনারা আমাকে কাজ দিয়ে চেনেছেন, কাজের মাধ্যমেই আমি আপনাদের হৃদয়ে জায়গা করে নিয়েছি।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আপনারা কাদা ছোঁড়াছুড়ি করবেন না’ -অপু বিশ্বাস

রাস্তার উপর বাইক পার্কিং : বাইকারকে গুনতে হলো পাঁচ হাজার টাকা

গোপালগঞ্জে হামের উপসর্গে আক্রান্ত ৪৩, মৃত্যু ১

দেশে হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫

চালুর চার মাসেই ধাক্কা, বন্ধ রাবির ই-কার সেবা

বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও এক লাখ টন তেল