বিটিভি’র ‘গীতিবিচিত্রা’য় ‘রবি ঠাকুর’ গান নিয়ে দিঠি
অভি মঈনুদ্দীন ঃ গেলো ঈদটা গায়িকা এবং উপস্থাপিকা দিঠি আনোয়ারের জন্য বেশ বর্নাঢ্য ছিলো। কারণ বিটিভি’সহ বেশ কয়েকটি টিভি চ্যানেলে উপস্থাপনা এবং সরাসরি গানের অনুষ্ঠানে গান গাওয়া নিয়ে বেশ ব্যস্ত সময় পার করেছেন তিনি।
এরইমধ্যে বাংলাদেশে টেলিভিশনের জনপ্রিয় গানের অনুষ্ঠানে ‘গীতিবিচিত্রা’য় নতুন একটি গান গাইলেন। গানের শিরোনাম ‘রবি ঠাকুর’। এটি দিঠির বাবা গাজী মাজহারুল আনোয়ারের লেখা। দুদিন আগেই ‘গীতিবিচিত্রা’ অনুষ্ঠানের রেকর্ডিং সম্পন্ন হলো বাংলাদেশ টেলিভিশনের একটি স্টুডিওতে।
আরেকটি চ্যানেলের জন্য দিঠি এরইমধ্যে ‘স্টার গেদারিং’ নামের একটি অনুষ্ঠানে অংশগ্রহন করেছেন। এরইমধ্যে তার সঙ্গে এই অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী সাব্বির জামান। স্যাটেলাইিট চ্যানেল বাংলাভিশনের ২১ বছেওে পদার্পণ অনুষ্ঠানেও অংশগ্রহন করেছেন দিঠি আনোয়ার। নানান কাজের ফাঁকে ফাঁকে তিনি ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোও দেখে নিচ্ছেন। যেহেতু তার বাবা গাজী মাজহারুল আনোয়ার ছিলেন একজন গুনী চলচ্চিত্র পরিচালক, তাই ছোটবেলা থেকেই সিনেমার প্রতি এক অন্যরকম ভালোলাগা ভালোবাসা কাজ করে আসছে দিঠির। যে কারণে ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো তিনি স্বাভাবিকভাবেই দেখে নেবার চেষ্টা করেন। বুঝার চেষ্টা করেন এই সময়ের নির্মাতারা নির্মাণে কেমন পারদর্শী এবং এই সময়ের নায়ক নায়িকা এবং অন্যান্য শিল্পীরা সিনেমাতে কেমনই বা অভিনয় করছেন।
আরও পড়ুনএরইমধ্যে দিঠি নেক্সাস টিভির ‘লেডিস ক্লাব’ অনুষ্ঠানেও অংশ নিয়েছেন। এই অনুষ্ঠানে তারসঙ্গে তার মা জোহরা গাজীও উপস্থিত ছিলেন।
দিঠি বলেন,‘ গীতিবিচিত্রা অনুষ্ঠানে আমি আমার আব্বুর আমার জন্য লেখা দিঠির খাতা থেকে একটি গান রবি ঠাকুর গানটি গেয়েছি। এই গানটির সুর সঙ্গীত করেছেন অপু আমান। শিগগিরই গানটি বিটিভিতে প্রচার হবে। আর আমার নানান ব্যস্ততার ফাঁকে ফাঁকে চেষ্টা করি দল বেঁধে সিনেমা দেখতে। এরইমধ্যে কয়েখটি সিনেমা দেখেছি, আগামী কয়েকদিনের মধ্যে বলা যায় ঈদে ুমক্তিপ্রাপ্ত সবগুলো সিনেমাই দেখবো। সত্যি বলতে কী একটা সময় ছিলো যখন ঈদে আব্বুর সিনেমা মুক্তি পেতো, আমরা সবাই দল বেঁধেই সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতাম। সেই অভ্যাস বা সেই ভালোলাগা থেকেই এখনো চেষ্টা করি ভালো কোনো সিনেমা মুুক্তি পেলে তা দেখার।’
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1775131345.jpg)
_medium_1775130075.jpg)




_medium_1775139280.jpg)

