ভিডিও বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০২ এপ্রিল, ২০২৬, ০১:৪৫ দুপুর

বড় হামলার শঙ্কায় মার্কিনিদের দ্রুত ইরাক ছাড়ার নির্দেশ

বড় হামলার শঙ্কায় মার্কিনিদের দ্রুত ইরাক ছাড়ার নির্দেশ, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : নিজ দেশের নাগরিকদের দ্রুত ইরাক ছাড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসের পক্ষ থেকে বৃহস্পতিবার (২ এপ্রিল) এই আহ্বান জানানো হয়েছে। 

মার্কিন দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী ২৪-৪৮ ঘণ্টার মধ্যে ইরাকে হামলা হতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মার্কিন দূতাবাস লিখেছে, ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়া আমেরিকান ও এর স্বার্থসংশ্লিষ্টে হামলা চালাতে পারে। দূতাবাসের বিবৃতিতে সম্ভাব্য লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, কূটনৈতিক স্থাপনা, জ্বালানি অবকাঠামো, হোটেল ও বিমানবন্দর, ইরাকি প্রতিষ্ঠান ও বেসামরিক লক্ষ্যবস্তু। 

দূতাবাস আরও জানায়, সাম্প্রতিক সময়ে মিলিশিয়ারা ‘আমেরিকানদের অপহরণের লক্ষ্যবস্তু’ বানিয়েছে। দুই দিন আগে বাগদাদে এক মার্কিন সাংবাদিক অপহৃত হওয়ার খবরও উল্লেখ করা হয়। সেই সময় যুক্তরাষ্ট্রের দূতাবাস কঠোর সতর্ক বার্তা দিয়ে বলে, মার্কিন নাগরিকদের এখনই ইরাক ত্যাগ করা উচিত। 

আরও পড়ুন

সতর্ক বার্তায় আরও বলা হয়, কোনো কারণেই ইরাক ভ্রমণ করবেন না, দেশটিতে থাকলে এখনই ছাড়ুন।  খবর : আনাদোলু এজেন্সি। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় হামলার শঙ্কায় মার্কিনিদের দ্রুত ইরাক ছাড়ার নির্দেশ

ইনস্টাগ্রাম বার্তায় যা বললেন মেসি

কারাগারে কণ্ঠশিল্পী নোবেল

ট্রাম্পের ভাষণ শেষ হতেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

পঞ্চগড়ের দেবীগঞ্জে ৮৭ লাখ টাকা মূল্যের কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

বাহরাইনে অ্যামাজনের ডেটা সেন্টারে ইরানের ড্রোন হামলা