অভিনেত্রী সুদীপ্তার মা মারা গেছেন
ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর মা মারা গেছেন।
আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নৃত্যশিল্পী দীপালি চক্রবর্তী।
এক প্রতিবেদনে জানা যায়, দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন দীপালি চক্রবর্তী। সেখানে তার চিকিৎসা চলছিল। মূলত, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তড়িগড়ি করে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। শেষ পর্যন্ত চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে আজ (২ এপ্রিল) সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
আরও পড়ুনসুদীপ্তার মা নৃত্যশিল্পী দীপালি চক্রবর্তী ছিলেন টলিউডের বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব প্রয়াত বিপ্লবকেতন চক্রবর্তীর স্ত্রী। তিনি একজন দক্ষ ওড়িশা নৃত্যশিল্পী ও নৃত্যগুরু হিসেবে পরিচিত ছিলেন। তাদের তিন কন্যা—সুদীপ্তা, বিদীপ্তা ও বিদিশা চক্রবর্তী। বিদীপ্তা বড়, তারপর বিদিশা, আর সবচেয়ে ছোট সুদীপ্তা।
২০১৮ সালে বিপ্লবকেতন চক্রবর্তী মারা যান। তারপর সংসারের হাল ধরেছিলেন দীপালি। এমনকী, মেয়েদের অভিনয় ও শিল্প জগতে প্রতিষ্ঠিত করার পেছনেও ছিল তার বড় অবদান।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







