ভিডিও বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০১ এপ্রিল, ২০২৬, ০৮:৩৩ রাত

মাগুরায় শ্রীপুরে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

মাগুরায় শ্রীপুরে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

মাগুরার শ্রীপুরে বাবার বাড়িতে বেড়াতে এসে নিখোঁজ হওয়া এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ বুধবার (১ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার গয়েশপুর ইউনিয়নের বড় উদাস গ্রামে বাড়ির পাশের একটি মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের নাম লিমা খাতুন (২৩)। তিনি ওই গ্রামের আব্দুল হাইয়ের মেয়ে এবং ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাটগোপালপুর এলাকার সুজন মিয়ার স্ত্রী।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় লিমা খাতুন বাবার বাড়িতে আসেন। এরপর ৭টার দিকে তিনি নিখোঁজ হন। পরবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাননি। পরদিন (বুধবার) বেলা ১১টার দিকে এলাকাবাসী লিমার বাবার বাড়ির পাশের একটি মাঠে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। স্থানীয় বাসিন্দাদের ধারণা, তাকে নির্যাতনের পর হত্যা করা হয়ে থাকতে পারে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদনের সময় গলায় রশির চিহ্ন পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাগুরায় শ্রীপুরে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

বগুড়া গাবতলীর বুরুজ বালিকা বিদ্যালয়ের অফিসে আগুন

প্রকাশ পেলো বাসার-সাফা’র ‘মৎস্য কন্যা’

পাবনা বেড়ার চরাঞ্চলের মানুষের জন্য বরাদ্দ ওয়াটার অ্যাম্বুলেন্স দীর্ঘদিন অচল

নারায়ণগঞ্জে ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু

মিঠামইনে রাজনৈতিক আধিপত্য নিয়ে সংঘর্ষে আহত কৃষকের মৃত্যু