ভিডিও বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০১ এপ্রিল, ২০২৬, ০৭:৫৯ বিকাল

জয়পুরহাটে শিশু ডায়রিয়ার প্রকোপ ২ দিনে হাসপাতালে ভর্তি শতাধিক শিশু

জয়পুরহাটে শিশু ডায়রিয়ার প্রকোপ ২ দিনে হাসপাতালে ভর্তি শতাধিক শিশু

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে হঠাৎ করে শিশুরা ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। গত দুইদিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে একশ’র ও বেশি শিশুকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে। রোগীর চাপে হাসপাতালের তৃতীয় তলার ডায়রিয়া ওয়ার্ড নীচ তলায় স্থানান্তর করেও জায়গা না হওয়ায় মেঝেতে রোগীদের চিকিৎসা চলছে। আজ বুধবার (১ এপ্রিল) দুপুরে হাসপাতালে গিয়ে দেখা গেছে,হাসপাতালের নীচ তলার বেডেও স্থান সংকুলান না হওয়ায় মেঝেতে ডায়রিয়ায় আক্রান্ত শিশুদের চিকিৎসা দেয়া হচ্ছে।

জয়পুরহাট সদরের হরিপুর গ্রাম থেকে সন্তানদের চিকিৎসা নিতে আসা আবু বকর সিদ্দিক বলেন,‘তার সাড়ে চার ও দেড় বছরের দুই শিশু সন্তান হঠাৎ করে ডায়রিয়ায় আক্রান্ত হলে গতকাল মঙ্গলবার সকাল দশটায় তাদের হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালে ডায়রিয়া রোগির সংখ্যা অনেক বেশি।

স্যালাইন দেওয়ার পর কিছুটা সুস্থ মনে হচ্ছে। ওই ওয়ার্ডে ভর্তি হওয়া দুই বছরের শিশু আব্দুর রহমানকে নিয়ে তার মা জলি আকতার গতকাল মঙ্গলবার রাতে নওগাঁর ধামুরহাট উপজেলার ইছবপুর গ্রাম থেকে এসেছেন হাসপাতালে।

তিনি বলেন, হঠাৎ করেই তার সন্তান পাতলা পায়খানা ও বমি করতে থাকে। রাতেই নিয়ে এসেছি হাসপাতালে। দুই ব্যাগ স্যালাইন পুশ করার পর এখন কিছুটা ভালো। তবে কি কারণে তার সন্তানের ডায়রিয়া হয়েছে তা তিনি বলতে পারেননি। ক্ষেতলালের বটতলী গ্রাম থেকে আসা নাঈম হোসেন বলেন, তার দেড় বছরের শিশু নওয়াজ গত সোমবার হঠাৎ করে ডায়রিয়ায় আক্রান্ত হয়।

আরও পড়ুন

হাসপাতালে চিকিৎসা নিয়ে বর্তমানে সুস্থ আছে। হাসপাতালে ভর্তি হওয়া ডায়রিয়ায় আক্রান্ত অধিকাংশ শিশুর বয়স এক থেকে পাঁচ বছরের মধ্যে। জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: সরদার রাশেদ মোবারক বলেন,‘হঠাৎ করেই হাসপাতালে শিশু ডায়রিয়ার রোগী বেড়ে গেছে।

ডায়রিয়া ওয়ার্ডে জায়গা না হওয়ায় রোগিদের হাসপাতালের নীচ তলায় তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ডায়রিয়া পানি বাহিত রোগ। খাবারের ত্রুটি থেকেই এর ব্যাপকতা বেড়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে শিশু ডায়রিয়ার প্রকোপ ২ দিনে হাসপাতালে ভর্তি শতাধিক শিশু

প্রেমিকার শ্লীলতাহানির মামলায় গায়ক জাহিদ অন্তু কারাগারে

নবীনগরে পৃথক স্থান থেকে ২ কিশোরের মরদেহ উদ্ধার

পাবনার ঈশ্বরদীতে নারীসহ রাত কাটাতে চেয়ে পুলিশের হাতে ধরা ভুয়া জজ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক

পরিবেশমন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ