ভিডিও বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০১ এপ্রিল, ২০২৬, ০৭:২২ বিকাল

সিরাজগঞ্জে ১৩ শিশুর শরীরে হাম শনাক্ত

সিরাজগঞ্জে ১৩ শিশুর শরীরে হাম শনাক্ত

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জে দুইদিনে ১৩ শিশুর দেহে হাম শনাক্ত হয়েছে। এরমধ্যে ৯জন শিশুই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। বাকি ৪জন হাসপাতালে ভর্তি রয়েছে। গত মঙ্গলবার সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা মো. হুমায়ুন কবির এ তথ্য জানান।

তিনি বলেন, গত রোববার থেকে হামের রোগী কাউন্ট শুরু করেছি। দুইদিনের রিপোর্ট অনুযায়ী ১৩ জন রোগী পাওয়া গেছে। এসব রোগী শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল ও সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিল। ৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। মনসুর আলী মেডিকেলে ৩ জন ও  সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ১ জন ভর্তি রয়েছে।

আরও পড়ুন

সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. মো. নুরুল আমিন বলেন, সিরাজগঞ্জে হামে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত কেউ মারা যায়নি। তবে গত শনিবার শাহজাদপুরের এক শিশু হামে আক্রান্ত হয়ে ঢাকায় মারা গেছে। তিনি আরও বলেন, গতকাল বুধবার থেকে জেলায় শিশুদের হামের টিকা দেয়া শুরু হয়েছে। অসুস্থ শিশুদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে ১৩ শিশুর শরীরে হাম শনাক্ত

ঝালকাঠির নলছিটিতে ১৭০০ কেজি জাটকা জব্দ

চাঁপাইনবাবগঞ্জে ফসল নষ্ট করছে ভারতীয় বন্য শূকরের পাল

হাসপাতালে দালাল ও ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না: এমপি মানিক

পর্দার আড়ালে সরকারি গাড়ির তেল বিক্রি, ড্রাইভার হাতেনাতে ধরা

ফুলপুরে ধর্ষণের শিকার কিশোরীর বিষপানের ঘটনায় যুবক গ্রেফতার