সিরাজগঞ্জে মোটরসাইকেলের কাগজপত্র না থাকায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জে পিপুলবাড়িয়া মেসার্স ভুঁইয়া ফিলিং স্টেশনে কাগজপত্রবিহীন মোটরসাইকেল মালিকদের ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করেছেন সহকারী কমিশনার ভূমি। আজ মঙ্গলবার (৩১ মার্চ) সকালে কাজিপুর আঞ্চলিক সড়কের পিপুলবাড়িয়া মেসার্স ভুঁইয়া ফিলিং স্টেশনে এ জরিমানা করা হয়।
সহকারী কমিশনার ভূমি আফিফান নজমু সড়ক পরিবহন আইনে মোটরসাইকেলের কাগজপত্র না থাকায় প্রতিজনকে ৫শ’ টাকা করে ৪ জনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুনভ্রাম্যমাণ অভিযান পরিচালনার সময় ট্যাগ অফিসার উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহীন আলম, এসআই আবু হায়াতসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন







