ভিডিও মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩১ মার্চ, ২০২৬, ১০:৩০ রাত

বগুড়ায় বিপুল পরিমাণ নকল সিগারেট ও উপকরণসহ গ্রেফতার ৩

বগুড়ায় বিপুল পরিমাণ নকল সিগারেট ও উপকরণসহ গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টার : ডিবি পুলিশ বগুড়ার শিবগঞ্জের রাঙ্গামাটিয়া গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল সিগারেট, সিগারেট তৈরীর উপকরণ এবং ৬৪ লাখ ৫০ হাজার টাকার মূল্যের ৭৩ হাজারটি নকল রাজস্ব স্ট্যাম্প উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে।

ডিবি সূত্র জানায়, ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানিতে কর্মরত বাদি অসিত কুমার ঘোষ গত সোমবার রাত দেড়টার দিকে জানতে পারেন যে, শিবগঞ্জ উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামে প্রবাসী আনোয়ার হোসেনের বাড়ি ভাড়া নিয়ে কতিপয় অসাধু ব্যবসায়ী অস্থায়ী কারখানা তৈরি করে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির নকল ডার্বি এবং স্টার সিগারেট তৈরি করছে এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম আজ মঙ্গলবার (৩১ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে সেখানে অভিযান চালায়।

আরও পড়ুন

অভিযানকালে নীলফামারীর চরচরাবাড়ী দক্ষিণপাড়া এলাকার  মোঃ সজিব ইসলাম (২০), রাকিব ইসলাম (২২) ও কামরুজ্জামান (২২)কে গ্রেফতার করা হয়। এরপর গ্রেফতারকৃত আসামিদের হেফাজত হতে আমেরিকান টোব্যাকো কোম্পানির ৬৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৭৩ হাজার নকল রাজস্ব স্ট্যাম্প, ৩২০ প্যাকেট নকল ডার্বি সিগারেট, একটি খাঁকি রংয়ের কার্টুনের মধ্যে প্যাকেট বিহীন খোলা অবস্থায় ১০ হাজার শলাকা স্টার সিগারেট, ৮টি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তার ভিতরে স্টার সিগারেটের তৈরীকৃত ৪ হাজার পিস খালি প্যাকেট এবং সিগারেটের প্যাকেট মোড়ানোর কাজে ব্যবহৃত ২ রোল পলিথিন উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামিরা দীর্ঘদিন যাবত সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে নকল সিগারেট তৈরি করে আসছিল। ধৃত আসামীদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (এ) তৎসহ ২০০৯ সালের ট্রেডমার্ক আইনের ১৩ ধারায় নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় বিপুল পরিমাণ নকল সিগারেট ও উপকরণসহ গ্রেফতার ৩

ছাত্রদলের নতুন কমিটিকে নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের আহব্বান অন্য ছাত্রসংগঠনগুলোর

নির্বাচনে সফল হতে হলে তৃণমূলকে শক্তিশালী করার বিকল্প নেই : দেলোয়ার হোসেন সাঈদী

বগুড়ায় গাঁজা সেবনের দায়ে ২ জনের কারাদন্ড

দ্রুত দেশে পৌঁছাবে হামসহ ১০ ধরনের টিকা : স্বাস্থ্য সচিব

লালমনিরহাটে খাবারের সাথে চেতনানাশক মিশিয়ে ৯ জনকে অচেতন করে বাড়িতে চুরি