ভিডিও মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩১ মার্চ, ২০২৬, ১০:৩৪ রাত

বগুড়ার সারিয়াকান্দির শয়ন হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

বগুড়ার সারিয়াকান্দির শয়ন হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: সারিয়াকান্দির আলোচিত জাকারিয়া ইসলাম শয়ন হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার (৩১ মার্চ) তাকে ঢাকা থেকে গ্রেফতার করে সারিয়াকান্দি থানার পুলিশ। আগামীকাল বুধবার সকালে তাকে বগুড়া জেলার আদালতে প্রেরণ করার কথা রয়েছে।

সারিয়াকান্দি থানা সূত্রে জানা গেছে, গত ২৫ মার্চ রাত ৮ টার দিকে উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের জোরগাছা মধ্যপাড়া গ্রামের মৃত গোলাম রব্বানীর ছেলে জাকারিয়া ইসলাম শয়ন (৩৮) কে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় হত্যাকান্ডের শিকার শয়নের মা মোর্শেদা বেগম বাদি হয়ে ৩ জনকে আসামি করে সারিয়াকান্দি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার পর থেকেই আসামিরা পলাতক ছিল। পরে র‌্যাবের সহায়তায় আজ মঙ্গলবার (৩১ মার্চ) ঢাকার এয়ারপোর্ট এলাকা থেকে এ মামলার প্রধান আসামি সুবেল মিয়া (২৬) কে গ্রেফতার করতে সক্ষম হয় সারিয়াকান্দি থানার পুলিশ।

আরও পড়ুন

গ্রেফতার সুবেল উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের জোরগাছা গ্রামের ফটিক মিয়ার ছেলে। তাকে সারিয়াকান্দি থানার হেফাজতে রাখা হয়েছে। এ মামলার অপর আসামি মৃত আমেছ আলীর ছেলে মান্নান মিয়া (৫৫) এবং নান্টু মন্ডলের ছেলে হাসনাত মিয়া (২৬) এখনো পলাতক রয়েছে।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম আসাদুজ্জামান বলেন, ঘটনার পর থেকেই আসামিরা পলাতক থাকায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে মামলার প্রধান আসামিকে আমরা ঢাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তাকে আগামীকাল বুধবার সকালে বগুড়া জেলার আদালতে প্রেরণ করা হবে। অপর আসামিদের গ্রেফতার করতে আমাদের অভিযান চলমান রয়েছে।দ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সারিয়াকান্দির শয়ন হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

বগুড়ায় বিপুল পরিমাণ নকল সিগারেট ও উপকরণসহ গ্রেফতার ৩

ছাত্রদলের নতুন কমিটিকে নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের আহব্বান অন্য ছাত্রসংগঠনগুলোর

নির্বাচনে সফল হতে হলে তৃণমূলকে শক্তিশালী করার বিকল্প নেই : দেলোয়ার হোসেন সাঈদী

বগুড়ায় গাঁজা সেবনের দায়ে ২ জনের কারাদন্ড

দ্রুত দেশে পৌঁছাবে হামসহ ১০ ধরনের টিকা : স্বাস্থ্য সচিব