ভিডিও মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩১ মার্চ, ২০২৬, ০১:৩৪ রাত

শাপলা চত্বরে হত্যাকাণ্ড মামলায় সাবেক সিএমপি কমিশনার গ্রেপ্তার

ছবি: সংগৃহীত, শাপলা চত্বরে হত্যাকাণ্ড মামলায় সাবেক সিএমপি কমিশনার গ্রেপ্তার

পুলিশের সাবেক ডিআইজি ও চট্টগ্রাম মহানগর পুলিশের সাবেক কমিশনার আব্দুল জলিল মণ্ডলকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি এলাকায় তার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।

তিনি জানান, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ডের একটি মামলায় জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে জলিল মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। এ মামলায় তার বিরুদ্ধে পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আরও পড়ুন

উল্লেখ্য, ২০১৩ সালে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুল জলিল মণ্ডল। পরবর্তীতে তিনি চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাপলা চত্বরে হত্যাকাণ্ড মামলায় সাবেক সিএমপি কমিশনার গ্রেপ্তার

৪২ জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

গাজীপুরে ‘তেল নেই’ লেখা পাম্প থেকে ৩৩ হাজার লিটার জ্বালানি জব্দ!

জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ হবে আজ

টঙ্গীতে উড়াল সড়কে চলন্ত প্রাইভেটকারে আগুন

ইরানি প্রতিনিধিরা আগের চেয়ে ‘অনেক বেশি যৌক্তিক’: হোয়াইট হাউস