ভিডিও মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩১ মার্চ, ২০২৬, ০১:২৪ রাত

৪২ জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

ছবি: সংগৃহীত, ৪২ জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

নবনিযুক্ত ৪২ জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৩০ মার্চ) রাত ১০টার দিকে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই বৈঠক হয়।

বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, এর আগে রাত সাড়ে ৯টায় কার্যালয়ে আসেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

গত ১৫ মার্চ সরকার ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেয়, যাদের সবাই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। নিয়োগের পর এটিই প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ।

আরও পড়ুন

দলীয় সূত্রে জানা গেছে, ৪২টি জেলার নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে এটি প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক মতবিনিময় সভা। বৈঠকে স্থানীয় সরকার কাঠামো শক্তিশালী করা, তৃণমূল পর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করা এবং জনসেবা নিশ্চিত করার বিষয়ে নবনিযুক্ত প্রশাসকদের বিশেষ দিকনির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ সময় বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪২ জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

গাজীপুরে ‘তেল নেই’ লেখা পাম্প থেকে ৩৩ হাজার লিটার জ্বালানি জব্দ!

জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ হবে আজ

টঙ্গীতে উড়াল সড়কে চলন্ত প্রাইভেটকারে আগুন

ইরানি প্রতিনিধিরা আগের চেয়ে ‘অনেক বেশি যৌক্তিক’: হোয়াইট হাউস

বাংলাদেশ সফরে নিউজিল্যান্ডের দল ঘোষণা