ভিডিও সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩০ মার্চ, ২০২৬, ০৯:২৯ রাত

বগুড়ার সান্তাহারে পুকুর খুড়ে মাটি বিক্রির দায়ে আড়াই লাখ টাকা জরিমানা

বগুড়ার সান্তাহারে পুকুর খুড়ে মাটি বিক্রির দায়ে আড়াই লাখ টাকা জরিমানা

সান্তাহার (বগুড়া) প্রতিনিধি : সান্তাহারে অবৈধভাবে পুকুর খনন করে ইটভাটায় মাটি বিক্রির অপরাধে আশরাফুল ইসলাম নামে এক ব্যক্তির দুই লাখ ৫০ টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার (৩০ মার্চ) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা এ জরিমানা করেন। অর্থদন্ডপ্রাপ্ত আশরাফুল উপজেলার সান্তাহার পৌর শহরের নতুন বাজার এলাকার মৃত আফছার আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আশরাফুল ইসলাম এস্কেভেটর দিয়ে সান্তাহার পৌর শহরের নতুন বাজার এলাকায় অনুমোদন না নিয়েই একটি মসজিদ সংলগ্ন খাস পুকুর খনন করছিলেন। আবার এসব মাটি ট্রাক্টরের মাধ্যমে স্থানীয় একটি ইটভাটায় বিক্রি করছিলেন।

আরও পড়ুন

এমন অভিযোগ পেয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। এ সময় আশরাফুল ইসলামকে দুই লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সান্তাহারে পুকুর খুড়ে মাটি বিক্রির দায়ে আড়াই লাখ টাকা জরিমানা

তাহিরপুরের যাদুকাটা নদী থেকে কৃষকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

বগুড়ার ৪টি ওয়ার্ডে দাঁড়িপাল্লার পক্ষে জামায়াত প্রার্থীর গণসংযোগ

বগুড়ায় ৮শ’ পিস টাপেন্টাডলসহ ওষুধ ব্যবসায়ী গ্রেফতার

আলোচনায় রঙ্গন-এ প্রকাশিত নাটক ‘তুমি যখন এলে’

শ্রীমঙ্গলে অটোরিকশা ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৩