তাহিরপুরের যাদুকাটা নদী থেকে কৃষকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার
সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা নদী থেকে আজগর আলী (৫৫) নামে এক কৃষকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার (৩০ মার্চ) দুপুরে নদী সংলগ্ন মিয়ারচর এলাকা থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আজগর আলী (৫৫) বিশ্বম্ভরপুর উপজেলার মিয়ারচর গ্রামের ইসমাইলের ছেলে।
আরও পড়ুনপুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত ১০টার দিকে আজগর আলী ও তার স্ত্রী বাড়ির পাশের মিয়ারচর কবরস্থান সংলগ্ন একটি দোকানে একসঙ্গে চা পান করেন। চা পান শেষে স্ত্রী বাড়িতে ফিরে গেলেও আজগর আলী জরুরি কাজ আছে বলে সেখানেই থেকে যান। এরপর রাতভর তিনি আর বাড়ি ফেরেননি। তবে সোমবার দুপুরের দিকে স্থানীয়রা যাদুকাটা নদীর পাড়ে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি শনাক্ত করে এবং উদ্ধার কাজ শুরু করে। নিহত কৃষকের শরীরে জখমের চিহ্ন থাকায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ঘটনাটি নিয়ে পুলিশ কাজ করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। মরদেহ ময়নাতদন্তের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক






