প্রকাশ : ৩০ মার্চ, ২০২৬, ০৯:১৬ রাত
শ্রীমঙ্গলে অটোরিকশা ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৩
শ্রীমঙ্গলে অটোরিকশা ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৩
মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কের লামুয়া এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিন জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে তিন জন।
নিহতদের মধ্যে চালক আব্দুল হান্নান (৫০) রয়েছেন। বাকি দুই জনের পরিচয় এখনও জানা যায়নি।
আজ সোমবার (৩০ মার্চ) বিকালে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের লামুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক






