বগুড়ার শেরপুরের পল্লিতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা
শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরের পল্লিতে গৃহবধূকে (৩০) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদি হয়ে গতকাল রোববার দিবাগত রাতে শেরপুর থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করেছে।
মামলা সূত্রে জানা যায়, গত ২৪ মার্চ মঙ্গলবার সকালে উপজেলার খামারকান্দি ইউনিয়নের ঝাঁজর গ্রামের ওই গৃহবধূকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে ঝাঁজর উত্তরপাড়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মজনু (৪৫)। অভিযোগে ওই গৃহবধূ আরও উল্লেখ করেন, এক বছর আগে তার স্বামী বিদেশ গেলে তিনি বাবার বাড়িতে অবস্থানকালে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে স্বামী দেশে আসলে তিনি আবারো স্বামীর সাথে ঝাঁজর গ্রামে বসবাস শুরু করেন।
তার স্বামী প্রবাসে যাবার সময় মজনুর কাছ থেকে টাকা ধার নেন, এই সুবাদে মজনু তার বাড়িতে প্রায়ই আসা-যাওয়া করতো। এমতবস্থায় গত ২৪ মার্চ সকালে মজনু বাড়িতে এসে তাকে ধর্ষণ করে। এ সময় তার চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এলে সে দ্রুত পালিয়ে যায়।
আরও পড়ুনএ ব্যাপারে শেরপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) জয়নুল আবেদিন বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পরেই তা মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। পরে রাতে পুলিশ অভিযান চালিয়ে মামলার আসামি মজনুকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। আজ সোমবার (৩০ মার্চ) সকালে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন

_medium_1774882082.jpg)




_medium_1774880882.jpg)

