ভিডিও সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩০ মার্চ, ২০২৬, ০৫:২১ বিকাল

হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর

হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইন্টেরিয়র মিস্ত্রী সেলিম মন্ডল হত্যা মামলায় সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন নামঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার (৩০ মার্চ) দুপুরে জেলা ও দায়রা জজ আদালত মো. আবু শামীম আজাদের আদালতে শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করেন।

সেলিনা হায়াৎ আইভী বর্তমানে গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগারে বন্দি আছেন।

গত ২৬ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ইন্টেরিয়র মিস্ত্রি সেলিম মন্ডল হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুস সামাদ তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। এ নিয়ে তার বিরুদ্ধে হত্যাসহ মোট ১১টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী পাঁচটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান। এছাড়া আইভী আরও পাঁচটি মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিন পেলেও রাষ্ট্রপক্ষের আবেদনে তা স্থগিত করা হয়। বর্তমানে সেটি আপিল বিভাগে শুনানির অপেক্ষা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর

ম্যানেজার পদে জনবল নেবে আইপিডিসি ফাইন্যান্স

তিনদিন পর নিখোঁজ মাদ্রাসাছাত্র আলিফের মরদেহ উদ্ধার

প্রকল্পে অনিয়ম-দুর্নীতি হলে কাউকে ছাড় নয় : কৃষিমন্ত্রী

আদালতে কাঠগড়ায় অঝোরে কাঁদলেন আর এস ফাহিম

শ্রীমঙ্গলে নিখোঁজের দুদিন পর মিলল কিশোরের লাশ