ভিডিও সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩০ মার্চ, ২০২৬, ১২:১৪ দুপুর

জ্বালানি তেল পাচার ও অবৈধ মজুত ঠেকাতে ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা

জ্বালানি তেল পাচার ও অবৈধ মজুত ঠেকাতে ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা, ছবি: সংগৃহীত।

দেশে জ্বালানি তেলের অবৈধ মজুত এবং পাচার রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। এখন থেকে জ্বালানি তেলের অবৈধ মজুতকারী ও পাচারকারীদের সম্পর্কে স্থানীয় প্রশাসনকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করলে সহায়তাকারীকে সর্বোচ্চ ১ (এক) লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে।

আজ সোমবার (৩০ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যারা অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে অথবা তেল পাচারের সঙ্গে জড়িত, তাদের শনাক্ত করতে জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতেই এই অর্থ পুরস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তথ্যের সত্যতা যাচাই সাপেক্ষে দ্রুততম সময়ে পুরস্কারের অর্থ প্রদান করা হবে।

আরও পড়ুন

এতে আরও বলা হয়, জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারকারীদের সম্পর্কে স্থানীয় প্রশাসনকে সঠিক তথ্য দিয়ে সহায়তাকারীর জন্য সর্বোচ্চ ১ (এক) লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেল পাচার ও অবৈধ মজুত ঠেকাতে ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা

আমার সবচেয়ে পছন্দের কাজ হলো ইরানের তেল দখল করা : ট্রাম্প

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক লে.ক. আফজাল নাছের গ্রেফতার

গণভোট অধ্যাদেশ বাতিল হচ্ছে, উঠবে না সংসদে

ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন 

১১৬ ডলার ছাড়াল বিশ্ববাজারে তেলের দাম