ভিডিও সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩০ মার্চ, ২০২৬, ১১:০২ দুপুর

১১৬ ডলার ছাড়াল বিশ্ববাজারে তেলের দাম

১১৬ ডলার ছাড়াল বিশ্ববাজারে তেলের দাম, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে বিশ্বাবাজারে আবারো বেড়েছে জ্বালানির দাম। হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার মধ্যে তেলের দাম ব্যারেলপ্রতি ১১৬ ডলার ছাড়িয়ে গেছে। সোমবার সকালে বৈশ্বিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ৩ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ১১৬ ডলার ছাড়িয়েছে।

২৮ ফেব্রুয়ারির আগে, তেলের দাম ব্যারেল প্রতি প্রায় ৭২ ডলার ছিল। গত সপ্তাহে ১৯ মার্চ এটি ব্যারেল প্রতি সর্বোচ্চ ১১৮ ডলারে পৌঁছেছিল। এরপর শুক্রবার বিকেল পর্যন্ত এর দাম ছিল ১১২ ডলারের সামান্য নিচে– যা যুদ্ধ পূর্ববর্তী দামের চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি।দামের এই উল্লম্ফন এমন সময় ঘটল যখন ইরান জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল হামলার জন্য প্রস্তুত। দেশটির পার্লামেন্টের স্পিকার সতর্ক করে বলেছেন, মার্কিন সেনারা এলে তাদের ‘আগুনে পুড়িয়ে দেয়া’ হবে এবং আঞ্চলিক মিত্রদেরও ‘শাস্তি দেয়া’ হবে।

আরও পড়ুন

সূত্র: বিবিসি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১৬ ডলার ছাড়াল বিশ্ববাজারে তেলের দাম

সিঙ্গাপুর ম্যাচে নির্ভুল ফুটবল চায় বাংলাদেশ

হামের লক্ষণ শুরু হলে করণীয় কী?

বাস্তবভিত্তিক উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার

লালমনিরহাটের পাটগ্রামে অবহেলায় পড়ে থেকে নষ্ট হচ্ছে সরকারি গাছ

ঠাকুগাঁওয়ে ৮৫ দিনে ৭২ প্রাণহানি