দেশে ফিরেছেন বিসিবি সভাপতি বুলবুল
স্পোর্টস ডেস্ক : সকল গুঞ্জন উড়িয়ে দেশে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। শনিবার মধ্যরাতে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে সিডনি থেকে ঢাকায় ফেরেন তিনি। বিসিবির একাধিক পরিচালক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ক্রিকেট বোর্ড কর্তারা একটা সময় দাবি করেছিলেন, তিনি বলে-কয়ে গেছেন এবং অস্ট্রেলিয়ায় পরিবারের সঙ্গে ঈদ করে ২৬-২৭ মার্চ নাগাদ দেশে ফিরবেন। ২৬ পেরিয়ে ২৭, এরপর ২৮ পেরিয়ে আজ ২৯ মার্চ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল কি দেশে ফিরেছেন? এ প্রশ্ন অনেক ক্রিকেট অনুরাগীর। তাদের জন্য খবর, শেষ পর্যন্ত সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আমিনুল ইসলাম বুলবুল দেশে ফিরেছেন এবং এখন তিনি ঢাকায়।
ক্রিকেট বোর্ডের একাধিক পরিচালক নিশ্চিত করেছেন, গতকাল ২৮ মার্চ, শনিবার মধ্যরাতে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়া থেকে রাজধানী ঢাকায় পৌঁছেছেন আমিনুল ইসলাম বুলবুল।
আরও পড়ুনআগেই জানা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রশ্নবিদ্ধ নির্বাচন নিয়ে ঢাকার ক্লাবগুলো এবং জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর বঞ্চিত এবং কাউন্সিলরশিপ না পাওয়া একঝাঁক ক্রিকেট সংগঠক জাতীয় ক্রীড়া পরিষদের কাছে গত অক্টোবরে হওয়া বিসিবির নির্বাচনকে একটি অবৈধ, অস্বচ্ছ এবং সরকারি হস্তক্ষেপে পরিপূর্ণ নির্বাচন বলে দাবি করেছেন। সেই দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচনের স্বচ্ছতা যাচাই-বাছাই করার জন্য জাতীয় ক্রীড়া পরিষদ একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। সেই তদন্ত কমিটির প্রতিবেদন ১৫ কার্যদিবসের মধ্যে দেয়ার কথা। সময় ঘনিয়ে আসছে, তদন্ত প্রতিবেদন তৈরিরও দিনক্ষণ প্রায় চূড়ান্ত।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক




_medium_1774707545.jpg)


