গভীর রাতে বাঘাবাড়ী অয়েল ডিপোতে-জ্বালানী
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: বিদ্যুৎ, খনিজ ও জ্বালানীমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু গতকাল শুক্রবার রাতে সিরাজগঞ্জের জেলা প্রশাসক আমিনুল ইসলাম ও পুলিশ সুপার সাইফুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে বাঘাবাড়ী অয়েল ডিপো পরিদর্শন করেছেন। রাত প্রায় পৌনে ১২ টায় ডিপো গেটে পৌঁছে ডিপো এলাকা ঘুরে দেখেন।
এ সময় তিনি বলেন, ডিপো ইনচার্জদের সাথে আলোচনা করে ইনচার্জদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে পাম্পে তেল যায় এবং প্রত্যেক পাম্পে ঠিকমতো তেল পৌছে। তিনি আরও জানান, বাঘাবাড়ী অয়েল ডিপোতে কোন সিন্ডিকেট কাজ করছে কিনা সেটা দেখা এবং চোরাকারবারী বন্ধসহ ও প্লানিংয়ে দেয়ার জন্যই রাতে ডিপো পরিদর্শন করা বলে জানান মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
আরও পড়ুনপ্রসঙ্গত, বাঘাবাড়ী অয়েল ডিপো থেকে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের ২০টি জেলার পাম্পে তেল সরবরাহ করা হয়।
মন্তব্য করুন







