রংপুরে অপরিবর্তিত বাজারদর, মিলছে না স্বস্তি
রংপুর জেলা প্রতিনিধি : রংপুরে ঈদের আগে থেকে ঊর্ধ্বমুখী মুরগির দাম এখনও অপরিবর্তিত রয়েছে। সেইসাথে অধিকাংশ সবজির দামও রয়েছে অপরিবর্তিত। এদিকে দাম বেড়েছে খোলা সয়াবিন তোলের। তবে দাম কমেছে পোলট্রি মুরগির ডিমের।
নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, খুচরা বাজারে প্রতিকেজি ব্রয়লার মুরগি গত সপ্তাহের মতোই ২১০-২২০ টাকা, সোনালি মুরগি ৩৪০-৩৫০ টাকা, পাকিস্তানি হাইব্রিড ৩৩০-৩৪০ টাকা, লেয়ার ৩২০-৩৩০ টাকা এবং দেশি মুরগি ৬০০-৬৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে গরুর মাংস ৭২০-৭৫০ টাকা এবং খাসির মাংস ১০০০ থেকে ১১শ’ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এদিকে চালের বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহের মতোই স্বর্ণা (মোটা) ৪৮-৫০ টাকা, স্বর্ণা (চিকন) ৫৫-৬০ টাকা, বিআর-২৮ ৬৫-৭০ টাকা, বিআর-২৯ ৬০-৬৫ টাকা, জিরাশাইল ৭০-৭৫ টাকা, মিনিকেট ৮৫-৯০ এবং নাজিরশাইল ৮৫-৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
আরও পড়ুনমাছের বাজারে আকারভেদে রুইমাছ ৩০০-৩৮০ টাকা, টেংরা ৪০০-৫৬০, পাবদা ৩৫০-৪০০ টাকা, মৃগেল ২২০-২৫০ টাকা, কার্প ২৫০-২৬০ টাকা, পাঙ্গাস ১৫০-২৫০ টাকা, তেলাপিয়া ২০০-২৫০, কাতল ৩০০-৫০০ টাকা, বাটা ১৮০-২৪০ টাকা, শিং ৩০০-৪০০ টাকা, সিলভার কার্প ১৮০-২৬০ টাকা এবং গছিমাছ ৮০০-১২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
নগরীর মিস্ত্রীপাড়া এলাকার মুরগি বিক্রেতা শহীদুল আলম বলেন, মুরগির বাজারে ঈদের রেশ এখনও কাটেনি। ঈদের আগে থেকে দাম বাড়তে শুরু করেছে। সেই দাম এখনও অপরিবর্তিত রয়েছে। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এমনটা হচ্ছে। তবে সামনের সপ্তাহে দাম কমতে পারে বলে আশা করা যাচ্ছে।
মন্তব্য করুন







