ভিডিও শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৮ মার্চ, ২০২৬, ০৮:৫৮ রাত

নীলফামারীর ডোমারে শিলা বৃষ্টিতে ফসলের অপূরণীয় ক্ষতি

নীলফামারীর ডোমারে শিলা বৃষ্টিতে ফসলের অপূরণীয় ক্ষতি

ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে প্রায় আধা ঘন্টার শিলাবৃষ্টি ও ঝড়ে কৃষকের অপূরণীয় ক্ষতি হয়েছে। গতকাল শুক্রবার রাত ১১টায় থেকে শুরু হওয়া এ ঝড়ে অসংখ্য ঘর-বাড়িসহ বোরো ধান, ভুট্টা, আখ, কলা, বেগুন, মরিচসহ সব ধরনের ফসলের ক্ষতি হয়েছে।

শনিবার (২৮ মার্চ) সকালে সরেজমিনে কথা হয় বোড়াগাড়ী ইউনিয়নের কৃষক আজিজার রহমান, ইয়াছিন আলী, দিলীপ রায়, অঘোর চন্দ্র রায়, মজিবর রহমানসহ অনেকের সাথে। তারা জানান, ঋণ ও বাকিতে সার বীজ কিনে আবাদ করেছি। শিলাবৃষ্টিতে সব আবাদ নষ্ট হয়ে গেছে। এতে সকলের অপূরণীয় ক্ষতি হয়ে গেছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ মো. রফিকুল ইসলাম ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাহাবুব হাসান শনিবার (২৮ মার্চ) সকালে ক্ষতিগ্রস্থ ফসলের মাঠ পরিদর্শন করেন। তারা বলেন, উপজেলায় শিলাবৃষ্টি ও ঝড়ে ফসলের বেশ ক্ষতি হয়েছে।

আরও পড়ুন

তবে পশ্চিম বোড়াগাড়ী এলাকায় তুলনামুলক বেশি ক্ষতি হয়েছে। এতে ধান ১৩ হাজার ২০৮ হেক্টর জমির মধ্যে ১৫০ হেক্টর, ভুট্টা ৪ হাজার ৩৫০ হেক্টরের মধ্যে ২শ’ হেক্টর, মরিচ ৮শ’ হেক্টরের মধ্যে ৩০ হেক্টর, কলা ১৮ হেক্টরের মধ্যে ৫ হেক্টর ও আখ ১২ হেক্টরের মধ্যে ৪ হেক্টর ক্ষতির ধারণা করছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীর ডোমারে শিলা বৃষ্টিতে ফসলের অপূরণীয় ক্ষতি

প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রথমবার তারেক রহমান

প্রধানমন্ত্রী হবার পর প্রথম নয়াপল্টনে তারেক রহমান

মাতৃভূমিকে নিরাপদ করার চেয়ে উত্তম কাজ হতে পারে না : শিমুল বিশ্বাস এমপি

ভারত থেকে আসছে আরো ৭ হাজার টন ডিজেল

বগুড়ায় র‌্যাব’র অভিযানে ১২০ পিস টাপেন্টাডলসহ আটক ২