ভিডিও শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৮ মার্চ, ২০২৬, ০৭:৪৭ বিকাল

বগুড়ায় যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ, লাশ নিয়ে সড়ক অবরোধ

বগুড়ায় যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ, লাশ নিয়ে সড়ক অবরোধ

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলীতে যৌতুক না পেয়ে পার্শ্ববর্তী সোনাতলা উপজেলার চরপাড়া মাঝিপাড়া এলাকার নিশি প্রামানিকের মেয়ে সীমা রানীকে (২৩) হত্যার পর মরদেহ ঘরের ফ্যানের সাথে কাপড় দিয়ে ঝুঁলিয়ে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাবাসী ফুঁসে উঠেছেন। এমনকি পরিবারের সদস্য ও এলাকাবাসী মরদেহ রেখে হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন। এসময় তারা সোনাতলা-গাবতলী সড়ক অবরোধ করেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, তিন বছর আগে সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের চরপাড়া মাঝিপাড়া গ্রামের নিশি প্রামানিকের মেয়ে সীমা রানীর বিয়ে হয় পার্শ্ববর্তী গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের মহিষাবান গ্রামের দেবেন্দ্র চন্দ্র পালের ছেলে অর্জুন চন্দ্র পালের (৩২) সাথে। স্বজনরা অভিযোগ করেন, বিয়ের পর বছরখানেক ভালোই কাটে তাদের।

এরপর থেকে অর্জুন পাল ও তার পরিবারের সদস্যরা যৌতুকের দাবিতে সীমার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন শুরু করে। শুক্রবার রাতে এসব নিয়ে বাগ-বিতন্ডার এক পর্যায়ে সীমাকে মারপিট ও শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর এ হত্যাকাণ্ডকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দিতে শয়ন ঘরে ফ্যানের সাথে কাপড় দিয়ে মরদেহ ঝুঁলিয়ে দেওয়া হয়।

সীমা মারা গেলেও বিষয়টি তার পরিবারকে জানানো হয়নি। পরিবারের সদস্যরা ফেসবুকে দেখে সীমার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হন। এরপর গাবতলীতে জামাই বাড়ি গিয়ে বারান্দার মেঝেতে লাশ দেখতে পান। গতকাল শনিবার সকালে গাবতলী থানা পুলিশ সেখান থেকে সীমার মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠায়।

আরও পড়ুন

দুপুরে ময়নাতদন্ত শেষে মরদেহ তার বাবা-মার কাছে হস্তান্তর করা হয়। পরিবারের সদস্যরা লাশ গ্রামে এনে বিক্ষোভ প্রদর্শন ও সীমার স্বামী অর্জুন চন্দ্র পাল এবং তার পরিবারের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এ ঘটনার পর থেকে অর্জুন পাল ও তার পরিবারের সদস্যরা আত্মগোপনে রয়েছে।

সীমার স্বজনরা অভিযোগ করেন, এ বিষয়ে গাবতলী থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। এ বিষয়ে গাবতলী থানার ওসি রাকিব হোসেন জানান, লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট এলেই বিষয়টি পরিস্কার হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ, লাশ নিয়ে সড়ক অবরোধ

সিরাজগঞ্জের চৌহালীতে সরকারি রাস্তা দখল করে বাঁশের বেড়া দেয়ার অভিযোগ

‘আব্বাস ভাইয়ের কিছু হলে এর দায় নাসীরুদ্দীন পাটওয়ারীর’

ভাড়া ১০০ টাকা বেশি নেওয়ায় জরিমানা গুনলেন ১০ হাজার টাকা

বগুড়ার নন্দীগ্রামে বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শন ও জরিমানা

চাঁদপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু