চাঁপাইনবাবগঞ্জে তেল মজুত রাখায় ফিলিং স্টেশনের অর্থদণ্ড
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় জ্বালানি তেল মজুত রেখেও বিক্রি না করায় অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলার মেসার্স ব্রাদার্স এন্ড সিস্টার ফিলিং স্টেশনে ৯ হাজার ৭৮৩ লিটার তেল থাকার পরেও ‘পাম্পে তেল নেই’ সাইন বোর্ড ঝুলিয়ে বিক্রি বন্ধ রাখে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও বিক্রি কার্যক্রম শুরু নির্দেশ দেয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানা যায়, গত শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে অভিযানে গিয়ে দেখা যায় ওই ফিলিং স্টেশনটি তেল নেই সাইন বোর্ড ঝুলিয়ে তেল বিক্রি বন্ধ রেখেছে। এসময় ওই স্টেশনের স্টোরেজ যাচাইয়ে দেখা যায় রিজার্ভে ২ হাজার ৩৬৮ লিটার পেট্রোল, ৩ হাজার ৭৬০ লিটার ডিজেল এবং ৩ হাজার ৬৫৫ লিটার অকটেন মজুদ রয়েছে।
আরও পড়ুনএ অবস্থায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) এবং গোমস্তাপুরের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
মন্তব্য করুন






_medium_1774694957.jpg)
