সিরাজগঞ্জের চৌহালীতে সরকারি রাস্তা দখল করে বাঁশের বেড়া দেয়ার অভিযোগ
এনায়েতপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় জনসাধারণের চলাচলের সরকারি রাস্তা দখল করে বাঁশের বেড়া দেওয়ার অভিযোগ উঠেছে দক্ষিণ খাষকাউলিয়া গ্রামের কিছু ব্যক্তির বিরুদ্ধে। বেড়া অপসারণের দাবিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসির কাছে মৌখিক অভিযোগ করা হয়েছে।
সরেজমিনে ও অভিযোগ সূত্রে জানা যায়, খাষকাউলিয়া দক্ষিণ জোতপাড়া প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি রাস্তা দখল করে বাঁশের বেড়া নির্মাণ করে। বাঁশের বেড়া নির্মাণের সময় এলাকাবাসী বাধা দিলেও কর্ণপাত করেনি তারা এমনকি সরকারিভাবে নোটিশও না।
বেড়া নির্মাণের ফলে জনসাধারণসহ যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। বিষয়টি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা একাধিকবার আলোচনায় বসলেও সরকারি রাস্তা ছেড়ে দেয়নি তারা। এদিকে চৌহালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন সরেজমিনে গিয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
আরও পড়ুনস্থানীয়রা জানান, সম্প্রতি সড়কটি পাকাকরণের জন্য স্থানীয় সরকার বিভাগ থেকে প্রাক্কলন তৈরির পরিকল্পনা রয়েছে। অভিযোগকারীরা বলেন, রাস্তা থেকে বেড়া না সরানোর বাহানা করছে প্রভাবশালীরা। এ রাস্তা দিয়ে কয়েক গ্রামের মানুষ চলাচল করে।
এ বিষয়ে উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি রাস্তা দখল করে বাঁশের বেড়া কিংবা ঘর নির্মাণের কোনো সুযোগ নাই।
মন্তব্য করুন








