ভিডিও শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৮ মার্চ, ২০২৬, ০৮:২৭ রাত

বগুড়ার ধুনটে ছাত্রলীগের নেতাকর্মীর হামলায় ছাত্রদল নেতা ও তার বাবা আহত

বগুড়ার ধুনটে ছাত্রলীগের নেতাকর্মীর হামলায় ছাত্রদল নেতা ও তার বাবা আহত

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় ছাত্রদল নেতা ও তার বাবা আহত হয়েছেন। শনিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে ধুনট-সোনাহাটা সড়কের খোকসাহাটা গ্রামের রাস্তায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন-উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক পাকুড়িহাটা গ্রামের আব্দুল মোতালিব (২৫) ও তার বাবা জেল হোসেন (২৫)। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে, শনিবার সকালে উপজেলার খোকসাহাটা গ্রামে ছানোয়ার হোসেনের বাড়িতে কুলখানি অনুষ্ঠানে দাওয়াত খেতে আসেন ছাত্রদল নেতা আব্দুল মোতালিব ও তার বাবা জেল হোসেন। একই বাড়িতে দাওয়াত খেতে আসেন উপজেলার এলাঙ্গী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি অসীম ও তার দলের নেতাকর্মীরা।

দাওয়াত খাওয়ার সময় বসাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে কথা কাটাকাটির ঘটনা ঘটে। দাওয়াত খাওয়া শেষে পাকুড়িহাটা গ্রামের বাড়ির দিকে রওনা হন ছাত্রদল নেতা আব্দুল মোতালিব ও তার বাবা জেল হোসেন। এসময় ছাত্রলীগ নেতা অসীমের নেতৃত্বে নেতাকর্মীরা হামলা চালিয়ে আব্দুল মোতালেব ও তার বাবা জেল হোসেনকে আহত করে।

আরও পড়ুন

স্থানীয়রা আহত আব্দুল মোতালেব ও তার বাবাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ বিষয়ে মুঠোফোনে ছাত্রলীগ নেতা অসীমের সঙ্গে যোগাযোগ করে তার কোন বক্তব্য পাওয়া যায়নি। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও আহত ছাত্রদল নেতার চিকিৎসার খোঁজখবর নেওয়া হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ধুনটে ছাত্রলীগের নেতাকর্মীর হামলায় ছাত্রদল নেতা ও তার বাবা আহত

মানুষ হলে এসে আমাকে আবিস্কার করুক : রাক্ষস সিনেমার ভিলেন

ভারতের সঙ্গে ড্র করল বাংলাদেশ

ব্র্যাক ব্যাংকের গ্রাহকরা ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট-এ এক্সক্লুসিভ ডাইনিং ও লাইফস্টাইল সুবিধা পাবেন

বন–চর–পাহাড়–উপকূলের দুর্গম জনপদে ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং

পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিয়ে পোস্ট করায় নাসিম শাহকে শোকজ