যে কারণে নেতানিয়াহুকে তিরস্কার করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট
আন্তর্জাতিক ডেস্ক : ইরান যুদ্ধকে ঘিরে উত্তেজনার মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-এর সঙ্গে এক ফোনালাপে তাকে তিরস্কার করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, চলতি সপ্তাহে হওয়া ওই ফোনালাপে যুদ্ধ পরিস্থিতি নিয়ে নেতানিয়াহুর মূল্যায়নের কঠোর সমালোচনা করেন ভ্যান্স। বিশেষ করে, ইরানে সরকার পরিবর্তন সহজ হবে—এমন দাবির যৌক্তিকতা নিয়েই প্রশ্ন তোলেন তিনি।
এক মার্কিন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, যুদ্ধের আগে নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্প-কে বোঝানোর চেষ্টা করেছিলেন যে, এখন হামলা চালালে ইরানে সরকার পরিবর্তন সম্ভব এবং তা সহজ হবে। তবে বাস্তব পরিস্থিতি সেই ধারণার সঙ্গে মিলছে না বলেই মনে করেন ভ্যান্স।
ফোনালাপের পর আরেক মার্কিন কর্মকর্তা অভিযোগ করেন, ভ্যান্সের অবস্থান দুর্বল করতে ইসরায়েল কাজ করছে। এমনকি ভ্যান্স ইরানের প্রতি নমনীয়—এমন ধারণা ছড়ানোর পেছনেও তাদের ভূমিকা থাকতে পারে।
আরও পড়ুনবর্তমানে যুদ্ধবিরতি আলোচনায় যুক্ত আছেন মার্কিন দূত স্টিভ উইটকফ, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং ভ্যান্স নিজেও।
এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার মতে, কূটনৈতিক সমাধানের ক্ষেত্রে এখন ভ্যান্সই সবচেয়ে কার্যকর ব্যক্তি। তার ভাষায়, ইরান যদি ভ্যান্সের সঙ্গে সমঝোতায় না পৌঁছাতে পারে, তাহলে কোনো চুক্তিই সম্ভব হবে না।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক








