অবৈধভাবে পেট্রোল মজুত করায় ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড
সিরাজগঞ্জ সদর উপজেলার পাঁচঠাকুরি বাজারে অবৈধভাবে পেট্রোল মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিনের নেতৃত্বে অভিযান চালিয়ে মেসার্স আপন এন্টারপ্রাইজে অবৈধভাবে পেট্রোল ও মবিল মজুদের প্রমাণ পাওয়া যায়। অভিযুক্ত মো. আপন (১৯) দোষ স্বীকার করলে তাকে পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী ১০০ টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
আরও পড়ুনএ সময় প্রতিষ্ঠানটি থেকে ২২ লিটার পেট্রোল ও মবিল জব্দ করা হয়।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








