ভিডিও শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৮ মার্চ, ২০২৬, ১২:১২ রাত

কালিগঞ্জে অস্ত্রসহ দুর্ধর্ষ ডাকাত ইয়ার আলী গ্রেপ্তার

ছবি: সংগৃহীত, কালিগঞ্জে অস্ত্রসহ দুর্ধর্ষ ডাকাত ইয়ার আলী গ্রেপ্তার

সাতক্ষীরার কালিগঞ্জে অভিযানে দুর্ধর্ষ ডাকাত ইয়ার আলীকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কৃষ্ণনগর এলাকায় র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাজিবের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় ইয়ার আলীর কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল, চার রাউন্ড গুলি, দুটি ওয়াকিটকি এবং ইয়াবা উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন

গ্রেপ্তার ইয়ার আলী উপজেলার শংকরপুর গ্রামের আব্দুল জব্বার তালুকদারের ছেলে।

বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে কালিগঞ্জ থানা পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে অস্ত্রসহ দুর্ধর্ষ ডাকাত ইয়ার আলী গ্রেপ্তার

পাটুরিয়ায় ফেরিতে আগুন

কাল শুরু হচ্ছে আইপিএলের ১৯তম আসর, হবে না উদ্বোধনী অনুষ্ঠান

বগুড়ায় স্বাধীনতা ও ঈদ উৎসব অনুষ্ঠিত অপসংস্কৃতি রুখতে দেশীয় সংস্কৃতির পুনর্জাগরণ প্রয়োজন: বাদশা

ক্রসিংয়ে উঠে শেষ হলো বাসের তেল, ট্রেনের ধাক্কায় নারী-শিশুসহ নিহত ৫

বগুড়ার সোনাতলায় মানচিত্র থেকে মুছে যেতে বসেছে পূর্ব সুজাইতপুর গ্রাম