উত্তর ও দক্ষিণাঞ্চল থেকে ঢাকাগামী ট্রেনে জীবনের ঝুঁকি নিয়ে ছাদে যাচ্ছেন যাত্রীরা
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : ঈশ্বরদী-ঢাকা রেলপথে আজ শুক্রবার সকাল থেকেই দেশের দক্ষিণ ও উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনগুলোতে যাত্রীদের ব্যাপক ভিড়ে তিল ধারণের জায়গা নেই। যেমন ট্রেনের কামড়ার ভেতরে, তেমন ছাদেও। অনেক স্টেশনে যাত্রীরা প্রচুর ভিড়ের কারণে ট্রেনে উঠতেই পারেননি। আজ শনিবার পোশাক কারখানা খুলবে, যে কারণে এইসব কারখানার অধিকাংশ কর্মী ট্রেনেই কর্মস্থলে ফিরছেন।
আজ শুক্রবার রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর সিল্কসিটি ও খুলনা থেকে চিত্রা এক্সপ্রেসের অবস্থা ছিল ভয়াবহ। কামড়ার ভেতরে ও ছাদে সমান অবস্থা। উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে ৫ শতাধিক যাত্রী ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। ট্রেন এলে কিছু যাত্রী কামড়ার ভেতরে উঠতে পারলেও বেশ কিছু যাত্রী তাদের শিশু সন্তান নিয়ে মারাত্মক ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে ওঠেন।
উল্লাপাড়ার পোশাক শ্রমিক নাসিমা খাতুন জানান, যেকোনো মূল্যে তাকে ঢাকায় পৌঁছাতে হবে। তাই জীবনের ঝুঁকি থাকলেও তিনি কষ্ট করে ছাদে উঠেছেন। অনুরূপ কথা বললেন খাজিদা খাতুন, সোনিয়া খাতুনসহ অনেকে। এরা সবাই ছাদে উঠে কথা বলছিলেন।
আরও পড়ুনবেলা ৪টায় খুলনা থেকে ঢাকাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস উল্লাপাড়া স্টেশনে এসে পৌঁছালে সেখানেও ট্রেনের ছাদ ও কামড়ায় দেখা যায় যাত্রীদের ভিড়ে ঠাঁসা। এ সময় এই স্টেশনে ৬ শতাধিক যাত্রী অপেক্ষা করছিলেন। কিন্তু এদের অন্তত ৪০ ভাগ যাত্রীই ট্রেনে উঠতে পারেননি।
উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের দায়িত্বরত স্টেশন মাস্টার মাসুম আলী খান জানান, আজ শুক্রবার সকাল থেকেই ঢাকা অভিমুখে সব আন্তঃনগর ট্রেনেই অস্বাভাবিক ভিড় দেখা যাচ্ছে। ট্রেনের কামড়া ও ছাদে সমান অবস্থা। কোথাও দাঁড়ানোর মতো কোনো অবস্থা নেই। এ কারণে অনেক যাত্রী ট্রেনে উঠতেই পারেননি। এ সব যাত্রীর মধ্যে বেশির ভাগই রয়েছে পোশাক তৈরি কারখানার শ্রমিকেরা। প্ল্যাটফর্মে যাত্রীদের ছাদে উঠতে বাধা প্রদান করলেও কেউই তাদের কথা শুনছেন না। কর্মস্থলে যোগদানের তাগিদে জীবনের ঝুঁকি নিয়ে ছাদে উঠে চলে যাচ্ছেন যাত্রীরা। যারা ছাদে উঠতে পারছেন না, তারা প্ল্যাটফর্মেই থেকে যাচ্ছেন।
মন্তব্য করুন

 pic 27..03.2026._medium_1774625524.jpg)






