দৌলতদিয়া ফেরীঘাটে বাস ডুবির ঘটনায় নিহত নাসিমার লাশ দিনাজপুরে দাফন
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : রাজবাড়ীর দৌলতদিয়ায় ফেরীঘাটে বাস দুর্ঘটনায় নিহত নাসিমা বেগমের দাফন সম্পন্ন হয়েছে। নিহত নাসিমা বেগম দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের মধ্য আটরাই গ্রামের মৃত নুর ইসলামের স্ত্রী। আজ শুক্রবার ভোরে তার লাশ বাড়িতে এসে পৌঁছালে সকাল ৮টায় গ্রামের পারিবারিক করবস্থানে তাকে দাফন করা হয়।
জানা যায়, গত ১৯ ফেব্রুয়ারি নাছিমা বেগম (৩০) চাকরির উদ্দেশ্যে সাভারে ভাগিনি আজমিরা খাতুনের বাড়িতে যান। এক মাসের চেষ্টার পরও চাকরির ব্যবস্থা না হওয়ায় ঈদ করতে ভাগনির শ্বশুর বাড়ি ফরিদপুরে যায়।
ঈদ শেষে গত ২৫ মার্চ বিকাল ৫টায় বাসযোগে রাজবাড়ির দৌলতদিয়া পাটুরিয়া ফেরী ঘাট দিয়ে ঢাকার উদ্দ্যেশ্যে রওনা করেন নাছিমা খাতুন। সাথে ছিলেন ভাগনি আজমিরা খাতুন, তার স্বামী আ: আজিজ ও তার শিশু সন্তান আ: রহমান। দুর্ঘটনার সময় সকলে বাসে বসেছিল। বাস ডুবে যাওয়ার কিছুক্ষণ পর ভেসে উঠে বেঁচে যায় আজিজ। রাত সাড়ে ১১টায় নাছিমা, আজমিরা ও তার শিশু সন্তান আ: রহমানের মরদেহ উদ্ধার করা হয়। সকল কাজ শেষে গত বৃহস্পতিবার রাত ৮টায় এম্বুলেন্সযোগে মরদেহ নিয়ে পার্বতীপুরের উদ্দেশ্যে রওনা দেয় এবং আজ শুক্রবার ভোরে লাশ গ্রামে পৌঁছে এবং সকালে দাফন করা হয়।
আরও পড়ুনএ ঘটনার খবর পেয়ে ওই বাড়িতে যান পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার মো: সাদ্দাম হোসেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক নিহতের পরিবারকে ২৫ হাজার টাকা প্রদান করেন। এছাড়াও কক্সবাজারের জেলা প্রশাসকের পক্ষ থেকে বিকাশের মাধ্যমে ২৫ হাজার টাকা দেয়া হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


(1)-69c66a69bd08b (1)_medium_1774622240.jpg)
_medium_1774619912.jpg)
_medium_1774619536.jpg)
_medium_1774617909.jpg)
