ভিডিও শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৭ মার্চ, ২০২৬, ০৮:৩৮ রাত

প্রতিমন্ত্রী মীর শাহে আলম

“বগুড়ার মহাস্থানে স্থাপন হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র”

“বগুড়ার মহাস্থানে স্থাপন হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র”

স্টাফ রিপোর্টার : বগুড়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। উত্তরাঞ্চলের উচ্চশিক্ষা ব্যবস্থাকে আরও গতিশীল ও শিক্ষাবান্ধব করতে জেলার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থানগড়ের শিলাদেবীর ঘাট এলাকায় এই কেন্দ্রটি স্থাপন করা হবে। এই কেন্দ্রটি বাস্তবায়িত হলে রাজশাহী ও রংপুর বিভাগের লাখ লাখ শিক্ষার্থী ও শিক্ষকের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে।

আজ শুক্রবার (২৭ মার্চ) প্রস্তাবিত স্থানটি সরেজমিনে পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রকল্পের সার্বিক অগ্রগতি নিয়ে খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, রাজশাহী ও রংপুর বিভাগের হাজার হাজার শিক্ষার্থী ও শিক্ষকদের বর্তমানে রেজিস্ট্রেশন, ফরম পূরণসহ নানা প্রশাসনিক কাজের জন্য ঢাকায় ছুটতে হয়। এতে সময়, অর্থ ও শ্রম তিন ক্ষেত্রেই চরম ভোগান্তি পোহাতে হয়। মহাস্থানগড়ে এই আঞ্চলিক কেন্দ্রটি চালু হলে ঘরের কাছেই এসব সেবা নিশ্চিত হবে।
প্রস্তাবিত এই কেন্দ্রে প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি একটি আধুনিক টিচার্স ট্রেনিং সেন্টার স্থাপনের পরিকল্পনার কথা জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, এখানে শিক্ষকদের দক্ষতা উন্নয়নে নিয়মিত উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এর ফলে এই অঞ্চলের শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে বড় ধরনের ইতিবাচক প্রভাব পড়বে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মহাস্থানগড় ঐতিহাসিক ও ভৌগোলিক কারণে উত্তরাঞ্চলের কেন্দ্রবিন্দুতে অবস্থিত। এখানে আঞ্চলিক কেন্দ্র স্থাপিত হলে যোগাযোগ ব্যবস্থার সুবিধার কারণে দুই বিভাগের শিক্ষার্থীরা সহজেই এর সুফল পাবেন। পরিদর্শনকালে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।
এর আগে বেলা ১১টার দিকে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়া শহরের শাকপালায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নিজ হাতে গড়া শাকপালা পার্ক পরিদর্শন শেষে বলেন, এই পার্কটিকে ঘিরে শুরু হচ্ছে নতুন উন্নয়ন উদ্যোগ। আগামী সপ্তাহ থেকে সড়ক ও জনপথ বিভাগ পার্কটির সংস্কার কাজ শুরু করবে বলে তিনি জানান।
প্রতিমন্ত্রী বলেন, এই পার্কটি শুধু একটি বিনোদনকেন্দ্র নয়, এটি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ ও স্মৃতির সঙ্গে জড়িত। তার পছন্দ ও পরিকল্পনা অনুযায়ী নতুন নকশায় পার্কটি আধুনিকায়ন করা হবে।
তিনি জানান, শুরুতে অর্থসংকটের কারণে সড়ক ও জনপথ বিভাগ কাজটি নিতে না চাইলে বগুড়া পৌরসভা দায়িত্ব নেয়। তবে বড় অঙ্কের অর্থের প্রয়োজন হওয়ায় শেষ পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগকেই সংস্কার কাজ বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, পার্কের উন্নয়নে কি পরিমাণ ব্যয় হবে সেটি সড়ক ও জনপথ নির্ধারণ করবে। তবে আমি তাদের বলব এখানে যেন নিম গাছের আধিক্য থাকে।

বগুড়া সিএন্ডবি পার্ক’ নামে খ্যাত এই স্থানটি শহরের প্রাণকেন্দ্র সাতমাথা থেকে ৩.৬ কিলোমিটার দূরে ফুলতলা ও শাকপালার মাঝামাঝি নট্রামস ইন্সটিটিউটের সামনে অবস্থিত। এটির একপাশ দিয়ে চলে গেছে ঢাকা-রংপুর মহাসড়ক, অন্যপাশ দিয়ে বগুড়া-নাটোর মহাসড়ক। ত্রিভুজ আকৃতির এই পার্কটি ২০০৪ থেকে ২০০৫ সালের মধ্যে নির্মাণ করা হয়। পার্কে পুকুর, ছাতা ও বেঞ্চ বসানো হয়েছে। একসময় এলাকাবাসীর অন্যতম বিনোদনকেন্দ্র ছিল প্রধানমন্ত্রীর হাতে গড়া এই শাকপালা পার্কটি। তবে দীর্ঘদিন অবহেলায় পড়ে থেকে এটি প্রায় পরিত্যক্ত হয়ে পড়ে। পরে লন্ডনে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে পার্কটির স্মৃতি তুলে ধরেন প্রধানমন্ত্রী। সেই প্রেক্ষাপটে পার্কটির পুনউন্নয়নে নতুন করে গুরুত্ব দেওয়া হয়। এ ছাড়াও পার্কে হাঁটার জন্য রাস্তা নির্মাণ করা হয়। সেখানে একটি ফলকও ছিল। শাকপালা ইন্টারসেকশনটি শাজাহানপুর উপজেলার শাকপালা মৌজার ৭.৪ একর জমির ওপর করা রয়েছে।
পরিদর্শনের সময় জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, বগুড়া পৌরসভার প্রশাসক, সড়ক ও জনপথ বিভাগ, গণপূর্তসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

বগুড়া সিটি কর্পোরেশন গঠনের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি এখনও আলোচনায় রয়েছে। সিটি কর্পোরেশন ঘোষণা হলে বর্তমান পৌরসভা বিলুপ্ত করে নির্বাচন আয়োজন করা হবে। অন্যথায় পৌরসভার নির্বাচনই অনুষ্ঠিত হবে। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী পার্কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
এছাড়া তিনি নিজ সংসদীয় এলাকা শিবগঞ্জে আলিয়ার হাট সুইস গেট পরিদর্শন এবং মসজিদ, মন্দিরের অনুদানের চেক বিতরণ করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“বগুড়ার মহাস্থানে স্থাপন হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র”

শনিবার বিকেএসপিতে শুরু হচ্ছে নারী দলের ক্যাম্প

জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলেই পুরস্কার

চিকিৎসকের অবহেলায় কিশোরীর মৃত্যুর অভিযোগ

চলন্ত যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন

ঢাকায় শাকিব খানের ‘প্রিন্স’ নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু