ভিডিও শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৭ মার্চ, ২০২৬, ০৫:০৬ বিকাল

জ্বালানির দাম বাড়ায় ফিলিপাইনে বিক্ষোভ

সংগৃহিত,জ্বালানির দাম বাড়ায় ফিলিপাইনে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক : জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে নেমেছে ফিলিপাইনের মানুষ। শুক্রবার (২৭ মার্চ) রাজধানী ম্যানিলাতে শত শত বিক্ষোভকারী মিছিল করে প্রেসিডেন্ট ভবনের দিকে অগ্রসর হয়। এ সময় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

পরিবহন শ্রমিক সংগঠনগুলোর ডাকে দুই দিনের ধর্মঘট চলছে দেশটিতে। এরই মধ্যেই এই বিক্ষোভ হয়।

যুদ্ধ শুরুর পর থেকে ফিলিপাইনে ডিজেল ও পেট্রোলের দাম দ্বিগুণের বেশি বেড়েছে, যার ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন পরিবহন খাতের শ্রমিকরা।

এক চালক জানান, তার দৈনিক আয় দিয়ে এখন আর পরিবার চালানো সম্ভব হচ্ছে না। এদিকে জ্বালানি সংকটের কারণে দেশটির প্রেসিডেন্ট জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

আরও পড়ুন

সংকট মোকাবিলায় সরকার জ্বালানি ভর্তুকি চালু, পরিবহন খরচ কমানো এবং কালোবাজারি দমনে পদক্ষেপ নিয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্য থেকে আমদানিনির্ভরতার কারণে এই সংকট ফিলিপাইনের অর্থনীতিতে আরও চাপ সৃষ্টি করতে পারে।

সূত্র: সিএনএন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানির দাম বাড়ায় ফিলিপাইনে বিক্ষোভ

জাফলংয়ে পানিতে ডুবে শিশু পর্যটকের মৃত্যু

প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন মালাইকা

ঝটপট ডিম পোলাও রান্না করবেন যেভাবে

চাঁদপুরে ইঞ্জিনচালিত ট্রলি-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

সরকার জ্বালানি তেলে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে