ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৬ মার্চ, ২০২৬, ০৯:২৩ রাত

বীর মুক্তিযোদ্ধারা কারো একক সম্পদ নন : সাদিক রিয়াজ এমপি

বীর মুক্তিযোদ্ধারা কারো একক সম্পদ নন : সাদিক রিয়াজ এমপি

বিরল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বলেছেন, আপনারা জাতির গর্বিত সূর্য সন্তান। বীর মুক্তিযোদ্ধাাভ কারো একক সম্পদ নন। কোন বীর মুক্তিযোদ্ধা দয়া করে কোন দলের একক সম্পদে পরিণত হবেন না। আমি আপনাদের সমান সম্মানের জায়গায় রেখে এলাকায় সকলের জন্য কাজ করতে চাই।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা ১১টায় বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি কড়া বার্তা ও কঠিন হুশিয়ারি দিয়ে বলেন, আমি আমার সংসদীয় এলাকা বিরল এবং বোচাগঞ্জ উপজেলাকে চাঁদাবাজমুক্ত, দুর্নীতিমুক্ত ও মাদকমুক্ত করতে চাই।

এই দুই উপজেলায় কোন প্রকার চাঁদাবাজ, দুর্নীতিবাজ, মাদক কারবারী এবং মাদক সেবনকারীদের স্থান হবে না। এই সুস্থ ও নিরাপদ সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করছি। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জিমরান মোহাম্মদ সায়েকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা সহকারী (ভূমি) ইসতিয়াক আহমেদ, থানার অফিসার ইনচার্জ আল ইমরান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ।

আরও পড়ুন

এর আগে, দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপ ধ্বনির মাধ্যমে দিবসের সূচনা, শহিদদের স্মৃতির উদ্দেশ্যে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। একইসাথে দিনব্যাপী নানা আযোজনের মধ্য দিয়ে উপজেলাজুড়ে দিবসটি পালিত হয়। পরে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বীর মুক্তিযোদ্ধারা কারো একক সম্পদ নন : সাদিক রিয়াজ এমপি

সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস চাপায় প্রাইভেটকারের ৪ জন যাত্রী নিহত, আহত ৩ জন

ঠাকুরগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার 

দৌলতদিয়ার বাস দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন

মুক্তিযোদ্ধাদের কোনভাবেই ছোট করার সুযোগ নেই : সমাজ কল্যাণমন্ত্রী