ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৬ মার্চ, ২০২৬, ০৯:০৮ রাত

মুক্তিযোদ্ধাদের কোনভাবেই ছোট করার সুযোগ নেই : সমাজ কল্যাণমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের কোনভাবেই ছোট করার সুযোগ নেই : সমাজ কল্যাণমন্ত্রী

নবাবগঞ্জ (দিনাজপুর)  প্রতিনিধি : মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি বলেছেন, মুক্তিযোদ্ধাদের কোনভাবেই অপমান বা ছোট করার সুযোগ নেই। তাদেরকে সম্মানিত করলে আপনি নিজেও সম্মানিত হবেন। ইতিহাস তার নিজস্ব ধারায় চলবে, কোন অবস্থাতেই নিজে নিজে বড় হওয়া যায় না।

ইতিহাস নিজে লেখা যায় না। কার্যক্রম এবং আপনার অবদান এভাবেই ইতিহাস তৈরি হয় বানানো যায় না। অনেক বানানো গল্প বিগত ১৫-১৬ বছর আমরা শুনেছি। আমি বলতে চাই আসেন আমরা সত্যের মুখোমুখি হই।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকাল ৫ টায় নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে  ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভায় শহিদ বীর মুক্তিযোদ্ধা,  বীর মুক্তিযোদ্ধা  ও বিরাঙ্গনা পরিবারের মাঝে  সংবর্ধনা প্রদান  এবং  পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।  

আরও পড়ুন

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জিল্লুুর রহমান। আরও বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা দবিরুল ইসলাম ও শহীদ পরিবারের সদস্য সুলতান মাহমুদ।

অনুষ্ঠানে উপস্থিত  ছিলেন বিরামপুর সার্কেলের  সিনিয়র সহকারী পুলিশ সুপার হারেছ উদ্দিন, নবাবগঞ্জ থানার ওসি মিন্টু দে, পুলিশ পরিদর্শক (তদন্ত) শামীম আল মামুন, নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল  ইসলাম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সহ সরকারি কর্মকর্তাগণ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সমাজ সেবা অফিসার শুভ্র প্রকাশ চক্রবর্তী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তিযোদ্ধাদের কোনভাবেই ছোট করার সুযোগ নেই : সমাজ কল্যাণমন্ত্রী

রাজধানীতে নিষিদ্ধ আ. লীগের মিছিল, সরকারি কর্মচারীসহ গ্রেপ্তার ৫

স্বাধীনতা দিবসে ৬টি জাহাজ উন্মুক্ত করল কোস্ট গার্ড

স্বাধীনতার ৫৫ বছরেও প্রকৃত স্বাদ পায়নি জনগণ: সিবগাতুল্লাহ

ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ নেতা গ্রেফতার

বগুড়ার সারিয়াকান্দিতে সততা দই কারখানায় আগুন