ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৬ মার্চ, ২০২৬, ০৯:১৭ রাত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস চাপায় প্রাইভেটকারের ৪ জন যাত্রী নিহত, আহত ৩ জন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস চাপায় প্রাইভেটকারের ৪ জন যাত্রী নিহত, আহত ৩ জন

কুমিল্লার বুড়িচং উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস চাপায় প্রাইভেটকারের চারজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন।

আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার কালাকচুয়া এলাকায় মিয়ামি হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মমিন বিষয়টি নিশ্চিত করেছেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। 

আরও পড়ুন

ওসি আবদুল মমিন বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় মিয়ামি হোটেলের সামনে স্টার লাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক এবং হাসপাতালে নেওয়ার পর আরও তিন যাত্রী মারা যান। এ ঘটনায় প্রাইভেটকারে থাকা এক শিশু সহ আরও ৩ যাত্রী গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস চাপায় প্রাইভেটকারের ৪ জন যাত্রী নিহত, আহত ৩ জন

ঠাকুরগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার 

দৌলতদিয়ার বাস দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন

মুক্তিযোদ্ধাদের কোনভাবেই ছোট করার সুযোগ নেই : সমাজ কল্যাণমন্ত্রী

রাজধানীতে নিষিদ্ধ আ. লীগের মিছিল, সরকারি কর্মচারীসহ গ্রেপ্তার ৫

স্বাধীনতা দিবসে ৬টি জাহাজ উন্মুক্ত করল কোস্ট গার্ড