ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৬ মার্চ, ২০২৬, ০৭:৫৫ বিকাল

বগুড়ার শেরপুরে সড়ক দূর্ঘটনায় সিএনজিচালক নিহত

বগুড়ার শেরপুরে সড়ক দূর্ঘটনায় সিএনজিচালক নিহত

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় নান্নু মিয়া (২৫) নামের এক সিএনজিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন। তিনি উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাকোরকোলা (আকনপাড়া) গ্রামের ইউসুফ আলীর ছেলে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৯ টায় উপজেলার গাড়িদহ ইউনিয়নের শেরপুর ধুনট আঞ্চলিক সড়কের ঘাটপাড় রণবীরবালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চালক নান্নু মিয়া অটোরিকশা নিয়ে ধুনট রোড মোড় হতে রণবীরবালা ষ্ট্যান্ডে যাওয়ার সময়  ফিরোজ হাজীর গ্যারেজের সামনে দুর্ঘটনার কবলে পড়েন। এসময়  এক বৃদ্ধকে বাঁচাতে গিয়ে একটি বালু বোঝাই ট্রাকের সাথে তার সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়।

এতে তিনি গুরুতর আহত হন। পরে লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২ টার দিকে তিনি মারা যায়।

আরও পড়ুন

বগুড়া জেলা সিএনজি অটোরিক্সা মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ শেখ জানান, একজন মানুষকে বাঁচাতে গিয়ে বালু বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। শেরপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) জয়নাল আবেদিন বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শেরপুরে সড়ক দূর্ঘটনায় সিএনজিচালক নিহত

মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতা : হুইপ মাওলানা রফিকুল 

চাঁ’নবাবগঞ্জে সালিশে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনায় দুটি মামলা

হিলি স্থলবন্দরে ২০৩ কোটি টাকার রাজস্ব ঘাটতি

স্মৃতিসৌধে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান, তিন সন্তানসহ নারী আটক

বাগেরহাটে ঘরে ঢুকে যুবককে গুলি করে খুন