ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৬ মার্চ, ২০২৬, ০৭:৪৭ বিকাল

মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতা : হুইপ মাওলানা রফিকুল 

মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতা : হুইপ মাওলানা রফিকুল 

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াতের কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল বিরোধী দলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান এমপি প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে। বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন কমিটি আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে হাতে অস্ত্র তুলে নিয়ে যদি যুদ্ধ না করতেন তাহলে এ দেশ কখনই স্বাধীন হতো না। আমরা কেউ মন্ত্রী, এমপি হতে পারতাম না। আমাদের সন্তানেরা ইউএনও- ডিসি হতেন না। যে লক্ষ্য নিয়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন সে লক্ষ্য এখনও বাস্তবায়িত হয়নি।

আরও পড়ুন

আসুন আজকের এই দিনে আমরা সবাই দেশ গড়ার প্রশ্নে সকল ভেদাভেদ ভুলে বাংলাদেশকে দারিদ্রমুক্ত, সমৃদ্ধ ও স্বর্নিভর হিসেবে গড়ে তুলতে একসাথে কাজ করার অঙ্গীকার করি। উপজেলা নির্বাহী অফিসার এটিএম আরিফের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল কাদের বিশ্বাসের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হাকিম, উল্লাপাড়া মডেল থানার ওসি মোক্তারুজ্জামান, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান ভূইয়া প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতা : হুইপ মাওলানা রফিকুল 

চাঁ’নবাবগঞ্জে সালিশে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনায় দুটি মামলা

হিলি স্থলবন্দরে ২০৩ কোটি টাকার রাজস্ব ঘাটতি

স্মৃতিসৌধে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান, তিন সন্তানসহ নারী আটক

বাগেরহাটে ঘরে ঢুকে যুবককে গুলি করে খুন

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ