ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৬ মার্চ, ২০২৬, ০১:৫৫ রাত

পিএসএলের উদ্বোধনী দিনে মুস্তাফিজ-ইমনদের ম্যাচ

ছবি: সংগৃহীত, পিএসএলের উদ্বোধনী দিনে মুস্তাফিজ-ইমনদের ম্যাচ

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগের (পিএসএল) উদ্বোধনী ম্যাচেই লাহোর কালান্দার্স মাঠে নামবে। বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের জন্য উত্তেজনার খবর, দলে রয়েছেন দুই তারকা খেলোয়াড় মুস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমন।

২৬ মার্চ বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৮টায় গাদ্দাফি স্টেডিয়ামে হায়দরাবাদ কিংসমেনের বিপক্ষে হবে লাহোর কালান্দার্সের ম্যাচ। শিরোপা ধরে রাখার লড়াইয়ে শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বে নতুন ফ্রাঞ্চাইজি হায়দরাবাদ কিংসমেনকে মোকাবিলা করবে লাহোর।

বাংলাদেশের ক্রিকেটাররা পাকিস্তানের উদ্দেশে দেশ ছাড়েন মহসিন নাকভি কর্তৃক ঘোষণা করা ক্লোজ-ডোর পিএসএল ঘোষণার পরপরই। মোস্তাফিজ, ইমন, নাহিদ রানা ও শরিফুল ইসলাম একদিন পর দেশ ছাড়েন। পরদিন রিশাদ হোসেন ও তানজিদ হাসান তামিম পাকিস্তানে পৌঁছান। দুবাইয়ে ট্রানজিটের পর সব খেলোয়াড় এখন পৌঁছেছেন নিজ নিজ ফ্রাঞ্চাইজির হোটেলে এবং ইতোমধ্যেই অনুশীলন শুরু করেছেন।

আরও পড়ুন

বাংলাদেশের দর্শকরা পিএসএলের উদ্বোধনী ম্যাচসহ আসরের সব খেলা সরাসরি দেখতে পারবেন দেশীয় ক্রীড়া চ্যানেল টি স্পোর্টসে। পাকিস্তান থেকে টুর্নামেন্ট সরাসরি সম্প্রচার করবে এ স্পোর্টস এইডি, পিটিভি স্পোর্টস ও টেন স্পোর্টস। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিএসএলের উদ্বোধনী দিনে মুস্তাফিজ-ইমনদের ম্যাচ

পদ্মায় বাসডুবির ঘটনায় ১৬ মরদেহ উদ্ধার

চট্টগ্রাম বিমানবন্দরে একদিনে আরও ৭ ফ্লাইট বাতিল

শুক্রবার ভারত থেকে আসছে আরও ৫ হাজার টন ডিজেল

ইসরায়েলের অন্যতম বড় বিদ্যুৎকেন্দ্রে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

দৌলতদিয়ায় বাসডুবি : ১৪ জনের মরদেহ উদ্ধার