ভিডিও মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৪ মার্চ, ২০২৬, ০৩:১০ দুপুর

আজ অনূর্ধ্ব-২০ সাফে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

আজ অনূর্ধ্ব-২০ সাফে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : মালদ্বীপে অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে লাল-সবুজ জার্সিধারীদের প্রথম প্রতিপক্ষ পাকিস্তান।

মালের ন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ বিকেল ৪টা ৪৫ মিনিটে শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার এই লড়াই। তিন দলের এই ‘বি’ গ্রুপে বাংলাদেশের অপর প্রতিপক্ষ শক্তিশালী ভারত। পাকিস্তান দলের সাম্প্রতিক কোনো ম্যাচের ভিডিও বা অনুশীলনের ফুটেজ না থাকায় তাদের শক্তি বা কৌশল সম্পর্কে কোনো ধারণাই নেই বাংলাদেশের। তবে এ নিয়ে খুব একটা বিচলিত নন কোচিং স্টাফরা। 
সহকারী কোচ আতিকুর রহমান মিশু নিজেদের কৌশলেই ভরসা রাখছেন। তিনি বলেন, ‘পাকিস্তান সম্পর্কে আমরা কোনো ধারণা পাইনি। তাই প্রতিপক্ষ নয়, আমরা পুরোপুরি নিজেদের গেমপ্ল্যান নিয়েই পরিকল্পনা সাজিয়েছি।’ পাকিস্তান ম্যাচ সামনে রেখে মালদ্বীপে কঠোর অনুশীলন করেছে বাংলাদেশ। সোমবার শেষ মুহূর্তের অনুশীলন শেষে দলের হেড কোচ মার্ক কক্স খেলোয়াড়দের নিয়ে দারুণ আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন। জয় দিয়ে টুর্নামেন্ট শুরুর প্রত্যাশা দলের গুরুত্বপূর্ণ সদস্য মোরশেদ আলীরও। তিনি বলেন, ‘আমরা প্রস্তুত আছি। এই ম্যাচটি জেতার জন্য আমরা আত্মবিশ্বাসী। আমাদের সবার ভেতরে একটা জেদ কাজ করছে।’

আরও পড়ুন

এবারের অনূর্ধ্ব-২০ দল নিয়ে দেশের ফুটবলপ্রেমীদের মাঝে কাজ করছে বাড়তি উন্মাদনা। এর অন্যতম প্রধান কারণ দলে যুক্তরাষ্ট্রপ্রবাসী দুই যমজ ফুটবলার রোনান সুলিভান এবং ডেকলান সুলিভানের অন্তর্ভুক্তি। তাদের উপস্থিতিতে দলের শক্তি ভিন্ন মাত্রা পাবে বলেই প্রত্যাশা সবার। এর আগে গতকাল সোমবার টুর্নামেন্টের উদ্বোধনী দিনে ‘এ’ গ্রুপের দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। স্বাগতিক মালদ্বীপকে ৩-২ গোলে হারিয়ে শুভসূচনা করেছে শ্রীলঙ্কা। দিনের অপর ম্যাচে ভুটানকে ২-১ গোলে হারিয়েছে নেপাল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ অনূর্ধ্ব-২০ সাফে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

রাষ্ট্রায়ত্ত দুই জ্বালানি কোম্পানিতে নতুন চেয়ারম্যান নিয়োগ

বরখাস্ত হলেন সেভিয়ার আর্জেন্টাইন কোচ

স্বাধীনতা দিবসে দুই দিনের কর্মসূচি জামায়াতের

মানব পাচার মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাসুদ উদ্দিনকে

নওগাঁর নিয়ামতপুরে ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় নারী নিহত, শিশুসহ আহত ৫