ভিডিও সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৩ মার্চ, ২০২৬, ০৬:৩৮ বিকাল

বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ করলেন আমজাদ

বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ করলেন আমজাদ

ঈদের ছুটির মধ্যেও চলছে বিসিবি নিয়ে আলোচনা।

আজ সোমবার (২৩ মার্চ) বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন আমজাদ হোসেন। বিসিবি সভাপতি বরাবর আজ চিঠি দিয়েছেন তিনি। সেখানে ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করেছেন আমজাদ হোসেন।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ক্রিকেটারদের পাশাপাশি ছুটিতে রয়েছে ক্রিকেট বোর্ডের কর্মকর্তারাও। এরই মধ্যে গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কমিটিতে আসে পরিবর্তন। বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান মোখছেদুল কামাল বাবু। 

এর আগে তিনি এই কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি বর্তমানে বিসিবির ওয়েলফেয়ার কমিটির দায়িত্বেও রয়েছেন তিনি। এর আগে গেল বছরের অক্টোবরে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান আমজাদ হোসেন। এরপর আজ তিনি পরিচালকের পদ থেকেই সরে দাঁড়ালেন।

আরও পড়ুন

গতকাল সন্ধ্যায় আমজাদকে সরিয়ে মোখছেদুল কামাল বাবুকে নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তবে ঠিক কী কারণে তাকে সরানো হয়েছিল সেটির কারণ জানা যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ করলেন আমজাদ

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে মিলল ২৬ কেজির দুই কোরাল মাছ

হঠাৎ ভিডিও কলে হাসপাতাল পরিদর্শন স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান

ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা বন্ধের ঘোষণা করলেন ট্রাম্প

বাংলাদে‌শীদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল মা‌র্কিন দূতাবাস