ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২১ মার্চ, ২০২৬, ০৮:০২ রাত

ঈদের দিন তিন পদক জিতল বাংলাদেশ

ঈদের দিন তিন পদক জিতল বাংলাদেশ

নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের তিন খেলোয়াড় পদক জিতেছেন।

আজ শনিবার (২১ মার্চ) অনুষ্ঠিত ইভেন্টগুলোতে আজিজা আলেয়া লিয়ন ও উসাচিং মারমা বিজয় স্বর্ণপদক এবং রেমি হাসি ব্রোঞ্জপদক অর্জন করেছেন।

নেপাল জুডো ফেডারেশন আয়োজিত এই প্রতিযোগিতায় বাংলাদেশের বিকেএসপির ছয় জন জুডোকা অংশ নিচ্ছেন। পদক জেতার বিষয়টি ময়মনসিংহ জেলার ক্রীড়া অফিসার আল আমিন সবুজ নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

কাঠমান্ডুর নয়া বাজারে অবস্থিত বহুমুখী মার্শাল আর্ট কেন্দ্রে অনুষ্ঠিত এই চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিনে বাংলাদেশের চার জন খেলোয়াড় পদকের লড়াইয়ে অংশ নেন। মেয়েদের অনূর্ধ্ব-১৮ ক্যাডেট ৫৩+ ওজন ইভেন্টে আজিজা আলেয়া লিয়ন এবং বালক ক্যাডেট ৬২+ ইভেন্টে উসাচিং মারমা বিজয় স্বর্ণপদক জিতেছেন।

নেপাল ক্রীড়া ফেডারেশনের অন্তর্ভুক্ত জাতীয় জুডো সংঘের আয়োজনে এই টুর্নামেন্টে স্বাগতিক নেপালসহ বাংলাদেশ ও ভুটানের প্রায় ৩০০ জন জুডোকা অংশগ্রহণ করছেন। আগামীকাল বাংলাদেশ দলের আরও দুই জন খেলোয়াড় পদকের লড়াইয়ে মাঠে নামবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিন তিন পদক জিতল বাংলাদেশ

নারী ফুটবলে নারী কোচ বাধ্যতামূলক করল ফিফা

স্বপ্নভঙ্গ অস্ট্রেলিয়ার, এশিয়ান চ্যাম্পিয়ন জাপান

বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফের জন্য ইতালির দলে চিয়েসা

রোনালদোকে বাদ দিয়েই পর্তুগালের স্কোয়াড ঘোষণা

ঢাকাসহ ১৫ জেলায় ৬০ কি.মি. বেগে ঝড়ের আভাস