ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২১ মার্চ, ২০২৬, ০৭:৪৯ বিকাল

বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফের জন্য ইতালির দলে চিয়েসা

বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফের জন্য ইতালির দলে চিয়েসা

বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফের জন্য ইতালির দলে ডাক পেয়েছেন লিভারপুলের ফরোয়ার্ড ফেডেরিকো চিয়েসা। অন্যদিকে টটেনহ্যামের গোলরক্ষক গুগলিয়েমো ভিকারিও অস্ত্রোপচারের কারণে ম্যাচটি মিস করবেন।

আগামী ২৬ মার্চ নর্দার আয়ারল্যান্ডের বিপক্ষে বারগামোতে অনুষ্ঠিত প্লে-অফের জন্য ২৮ সদস্যের দল ঘোষণা করেছেন ইতালিয়ান কোচ জেনারো গাত্তুসো। ইতালি যদি এই ম্যাচে জয় পায় তবে ৩১ মার্চ ওয়েলস ও বসনিয়ার এর মধ্যকার ম্যাচের বিজয়ীর মুখোমুখি হবে। আর ব্যর্থ হলে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারবেনা আজ্জুরিরা।

গাত্তুসো ২২ বছর বয়সী জর্জিও স্কালভিনিকে দলে ফিরিয়েছেন। ইউরো ২০২৪ এর ঠিক আগে হাঁটুর গুরুতর চোটে পড়েছিলেন স্কালভিনি। এছাড়া ২১ বছর বয়সী নিকোলো পিসিলিকেও দলে নেওয়া হয়েছে। ২০২৪ সালে পিসিলি একটিমাত্র আন্তর্জাতিক ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন। এবারের দলে প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন মার্কো পালেস্ট্রা।

চিয়েসা সর্বশেষ ইউরো ২০২৪’এ জাতীয় দলের হয়ে খেলেছেন। ঐ আসরে সুইজারল্যান্ডের কাছে শেষ ষোলতে পরাজিত হয়ে বিদায় নেয় ইতালি।

আরও পড়ুন

ইতালি স্কোয়াডে গোলরক্ষক হিসেবে রয়েছেন এলিয়া ক্যাপ্রিলে, মার্কো কার্নেসেক্কি, জিয়ানলুইজি ডোনারুমা ও অ্যালেক্স মেরেত। ডিফেন্ডারদের মধ্যে আছেন আলেসান্দ্রো বাস্তোনি, আলেসান্দ্রো বুয়োনজর্নো, রিকার্ডো কালাফিওরি, আন্দ্রেয়া কাম্বিয়াসো, দিয়েগো কোপোলা, ফেডেরিকো ডিমার্কো, ফেডেরিকো গাত্তি, জিয়ানলুকা মানচিনি, মার্কো পালেস্ট্রা, জর্জিও স্কালভিনি ও লিওনার্দো স্পিনাজ্জোলা।

মিডফিল্ডার হিসেবে দলে আছেন নিকোলো বারেলা, ব্রায়ান ক্রিস্তান্তে, দাভিডে ফ্রাত্তেসি, ম্যানুয়েল লোকাতেল্লি, নিকোলো পিসিলি ও সান্দ্রো টোনালি। ফরোয়ার্ডদের মধ্যে রয়েছেন ফেডেরিকো চিয়েসা, ফ্রানচেস্কো পিও এসপোসিতো, মোয়েস কিন, মাত্তেও পলিটানো, জিয়াকোমো রাস্পাডোরি, মাতেও রেটেগুই ও জিয়ানলুকা স্কামাক্কা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফের জন্য ইতালির দলে চিয়েসা

রোনালদোকে বাদ দিয়েই পর্তুগালের স্কোয়াড ঘোষণা

ঢাকাসহ ১৫ জেলায় ৬০ কি.মি. বেগে ঝড়ের আভাস

ঈদের নামাজের টাকা তোলাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ

হবিগঞ্জে ছবি তোলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৩০

কালকিনিতে ৩০৫ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক