ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২১ মার্চ, ২০২৬, ০৭:১১ বিকাল

কালকিনিতে ৩০৫ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

কালকিনিতে ৩০৫ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

মাদারীপুরের কালকিনিতে পুলিশের এক বিশেষ অভিযানে ৩০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

আজ শনিবার (২১ মার্চ) ভোরে পৌর এলাকার পুরান বাজার থেকে তাদের আটক করে কালকিনি থানা পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন- পৌর এলাকার দক্ষিণ কৃষ্ণনগর গ্রামের ইকবাল সরদারের ছেলে মো. ফেরদাউস সরদার (৩২), একই গ্রামের কালু মুন্সীর ছেলে মো. পলাশ মুন্সী (২৪) ও উপজেলার টুমচর গ্রামের এসকেন্দার বেপারীর ছেলে মো. মেহেদী হাসান (২৪)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলমের দিক-নির্দেশনায় এসআই দেবব্রত ও সঙ্গীয় ফোর্স নিয়ে পুরান বাজার এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা দৌড়ে পালানোর চেষ্টা করলে প্রায় ঘণ্টাব্যাপী শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে একটি দোকান থেকে তাদের আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৩০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আরও পড়ুন

এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. জহিরুল আলম জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালকিনিতে ৩০৫ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

টাঙ্গাইলে কেন্দ্রীয় ঈদগাহে জেলার প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত

ময়মনসিংহে সিএনজি ও মোটরসাইকেলের সংঘর্ষে ২জন নিহত , আহত ৩

ভোলায় শ্বশুর বাড়িতে আসার পথে লঞ্চে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ

মাতৃভূমি ও দেশকে রক্ষা করে আমাদের এগিয়ে যেতে হবে : ভূমিমন্ত্রী

কুড়িগ্রামে পুকুরের পানিতে ডুবে ২০ মাস বয়সী শিশুর মৃত্যু