ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৬ মার্চ, ২০২৬, ০১:৩৮ রাত

পদ্মায় বাসডুবির ঘটনায় ১৬ মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত, পদ্মায় বাসডুবির ঘটনায় ১৬ মরদেহ উদ্ধার

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ১১ জন নারী ও পাঁচজন পুরুষ।

বুধবার (২৫ মার্চ) দিনগত রাত ১টার দিকে জাগো নিউজকে এ তথ্য জানান রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার।

তিনি বলেন, প্রায় ৭ ঘণ্টা চেষ্টার পর ডুবে যাওয়া বাসটি উদ্ধার করা হয়েছে। বাসে ঠিক কতজন ছিলেন সঠিকভাবে বলা যাচ্ছে না। তবে অনেকে এখনো নিখোঁজ রয়েছেন।

এর আগে রাত পৌনে ১২টার দিকে নদীর পানির নিচে থাকা বাসটির সামনের অংশ উদ্ধার করা হয়। এসময় একের পর এক মরদেহ বের করতে দেখা যায় ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে।

আরও পড়ুন

ফরিদপুর ফায়ার সার্ভিসের কমান্ডার মো. বেলাল উদ্দিন জাগো নিউজকে বলেন, ফায়ার সার্ভিসের দুজন ডুবুরি ও দুজন সহকারী ডুবুরি উদ্ধারকাজে অংশ নিয়েছেন। পাশাপাশি বিভিন্ন স্থান থেকে আগত ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজে অংশ নিয়েছেন।

বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে সৌহার্দ্য পরিবহনের একটি বাস ৩ নম্বর ফেরিঘাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ৫০ জন যাত্রী নিয়ে পদ্মায় পড়ে যায়। মুহূর্তে বাসটি পানিতে তলিয়ে যায়। এখন পর্যন্ত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মায় বাসডুবির ঘটনায় ১৬ মরদেহ উদ্ধার

চট্টগ্রাম বিমানবন্দরে একদিনে আরও ৭ ফ্লাইট বাতিল

শুক্রবার ভারত থেকে আসছে আরও ৫ হাজার টন ডিজেল

ইসরায়েলের অন্যতম বড় বিদ্যুৎকেন্দ্রে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

দৌলতদিয়ায় বাসডুবি : ১৪ জনের মরদেহ উদ্ধার

নবীন পাঞ্জাবির শোরুম বন্ধের ঘটনায় হাতিরঝিল থানার ওসি ক্লোজড