নবীন পাঞ্জাবির শোরুম বন্ধের ঘটনায় হাতিরঝিল থানার ওসি ক্লোজড
রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারে একটি দোকানে পাঞ্জাবি বিক্রিকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনার তদন্তে কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও এক সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) প্রত্যাহার করা হয়েছে।
ডিএমপি সূত্র জানায়, গত শুক্রবার (২০ মার্চ) মার্কেটটির একটি দোকানে পাঞ্জাবি বিক্রির বিশেষ অফারকে কেন্দ্র করে শোরুম কর্তৃপক্ষ ও মার্কেট কমিটির মধ্যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়।
এ ঘটনায় কোনো পুলিশ সদস্যের সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আরও পড়ুনঘটনার পরিপ্রেক্ষিতে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজাকে ডিএমপি হেডকোয়ার্টার্সে এবং এক এএসআইকে রাজারবাগ পুলিশ লাইন্সে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে।
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম জানান, গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








